ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড় ইরিশ মোকাবেলায় সচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড় ইরিশ মোকাবেলার লক্ষ্যে সচেতনতা সৃষ্টি ও মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গবার বিকাল থেকে রাত ও বুধবার সকাল থেকে দুপুর অবদি ঝিকরগাছার রেল লাইনের দু’ধারে বসবাসরত ছিন্নমূল পরিবার ও হতদরিদ্র পরিবারের মধ্যে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, সমন্বয়কারী রিজন বিশ্বাস, পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমের টিম লিডার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউট জুবায়ের বিন মকলেছ ও রহমত উল্লাহ, স্বপ্নলোকের পাঠশালা'র শিক্ষক বিথী ইসলাম ও শারমীন আক্তার শান্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ সংবাদকর্মীদেরকে বলেন, ঝিকরগাছার সিআরআই-জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন। মহামারী করোনাকালীন সময়ের শুরু থেকে কর্মহীন, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, তরকারী, ঈদ সামগ্রী, নগদ অর্থ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ব্লিচিং পাউডার এবং সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ পোশাক ও শিশু খাদ্য নিয়মিতভাবে বিতরণ করছে এবং ভবিষ্যতেও এধারা অব্যহত থাকবে। এসময় তিনি আরো বলেন, আমাদের ফাউন্ডেশনের মত আপনারাও ছিন্নমূল পরিবার ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ান।

 

SHARE

0 মন্তব্য(গুলি):