আফজাল হোসেন চাঁদ :
করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন। সোমবার বিকালে যশোরের ঝিকরগাছা উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয়ে ও নিজ গ্রামের মসজিদে অসহায়-দুস্থদের মাঝে মাস্ক, ইফতার ও রান্না করা খাবার বিতরণ করেন তিনি।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহবানে দেশের মধ্যে অসংখ্য যুবলীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে সেবা প্রদান করছেন। অসহায় কৃষকের মাঠের ধানকাটা থেকে শুরু করে খাদ্য সহায়তা, ফ্রি চিকিৎসাসেবা প্রদান থেকে লাশ দাফন করা পর্যন্ত সকল কাজের সাথে যুবলীগ নেতা-কর্মীরা কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের পাশে থাকতে আমাদের আজকের এই ইফতার ও রান্না করা খাবার বিতরনের কর্মসুচীর আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ঝন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছেলিমুল হক সালাম, ইলিয়াস মাহামুদ, যুবলীগ নেতা মোখলেছুর রহমান কেটি, শাওন রেজা খোকা প্রমুখ।

0 মন্তব্য(গুলি):