ঝিকরগাছার জনগণের ভালবাসায় সিক্ত হলেন নবাগত ইউএইচএফপিও ডাঃ রশিদুল আলম

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছার জনগণের ভালবাসায় সিক্ত হলেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মোঃ রশিদুল আলম। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান’র বিদায় ও নবাগত ইউএইচএফপিও ডাঃ মোঃ রশিদুল আলম’র যোগদান করেছেন।

বিদায়ী ডাঃ মোঃ হাবিবুর রহমান ২০১৯ সালের ২২ ডিসেম্বর ভারপ্রাপ্ত ইউএইচএফপিও হিসাবে যোগদান করেন। তিনি বর্তমানে পদায়ন আদের্শ পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যাস্ত থাকবেন এবং পরবর্তীতে তিনি অন্য স্থানে যোগদান করবেন।

নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মোঃ রশিদুল আলম তিনি কয়েক মাস পূর্বে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদে দায়িত্বে ছিলেন। তার এই ইউএইচএফপিও হিসাবে যোগদানের বিষয়ে উপজেলার বিভিন্ন পর্যায়ে জানতে পারলে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের ভালবাসায় সিক্ত হয়ে তিনি শত শত ফুলেল শুভেচ্ছা পান।

এছাড়াও নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মোঃ রশিদুল আলম ছিলেন যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের শিক্ষার্থী। তার এই ইউএইচএফপিও হিসাবে পদায়নে ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের পক্ষ হতে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্কুলের সভাপতি আরাফাত রহমান ও প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ। 


SHARE

0 মন্তব্য(গুলি):