ঝিকরগাছায় সেবা সংগঠনের বাড়ি বাড়ি ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী

SHARE

আফজাল হোসেন চাঁদ :
ঝিকরগাছায় মাহে রমজান উপলক্ষ্যে ব্যাতিক্রম আয়োজনে  “সেবা” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বাড়ি বাড়ি ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী-২০২১ পালন করা হচ্ছে।
এই আয়োজন চলবে সারা রমজান মাস জুড়ে। যদি কেউ সেবা সংগঠনের মাধ্যমে এই কার্যক্রমে অংশ নিতে যান তাহলে বিকাশ এবং নগদ ০১৭১২৬১১৭০৬ (পার্সোনাল) এ টাকা পাঠাতে পারেন।
আর কারও ইফতার সামগ্রী দরকার হলে ০১৯৯০২৩২২৩৯ ফোন করলেই তার বাড়িতে চলে যাবে ইফতার সামগ্রী। তবে কথা থাকে একজন ব্যক্তিকে ইফতার সামগ্রী দিয়ে কোন প্রকার ছবি তোলা হবে না।
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে সে সিয়াম পালনকারীর সম পরিমাণ সওয়াব পাবে, সিয়াম পালনকারীর সওয়াবে একটুও কমানো হবে না -তিরমিযী ও ইবনে মাজাহ।
সেবা সংগঠনের সহযোগিতায় রয়েছে ঝিকরগাছা ওয়াপদাহ রোডের টোকিও টাওয়ারের টোকিও ডিজিটাল প্রিন্টিং হাউজ। মিডিয়া পার্টনার হিসাবে আছে অনলাইন নিউজ পোর্টাল “চাঁদনী বিডি ডট কম”।

SHARE

0 মন্তব্য(গুলি):