ঝিকরগাছার বাঁকড়ায় বিদ্যুৎ এর শটসার্কিটে এক মহাজনের চারটি দোকান পুড়ে ছাই : লক্ষ টাকার ক্ষতি

SHARE

আফজাল হোসেন চাঁদ : 

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে এক মহাজনের চারটি দোকানে বিদ্যুৎ শটসার্কিটে আগুন লাগার ফলে পুড়ে ছাই পর স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বাঁকড়া বাজারের জনতা ব্যাংক সংলগ্ন গোলাম রব্বানী সাহেব মার্কেটের মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক মৃত শেরআলীর দোকানে বিদ্যুৎ শটসার্কিট থেকে আগুন লাগে। শেরআলীর মৃত্যুর পরে তার ছেলে আব্দুল গফুর এখন এটাকে দেখভাল করে। তার দোকানে তুলা, তশক, বালিশ, গার্মেন্স সামগ্রী, ফার্নিসার সহ প্রাষ্টিকের পণ্য সামগ্রী ছিল। আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আগুন লাগার খবর দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আগুন নিভানো ও মালামাল সরাতে ব্যস্ত হয়ে পড়ে। পরে উপজেলা ফায়ার সার্ভিস ও বাঁকড়া পুলিশ আগুন নিভাতে সার্বিক সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুর রউফ জানান, আমার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে চলে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।



SHARE

0 মন্তব্য(গুলি):