চাঁদনী বিডি ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের কায়েমকোলা মিস্ত্রিপাড়া সার্বজনীন পূজা মন্দিরে দীর্ঘ ৭ বছর পর আবারও ১৪ নভেম্বর শনিবার থেকে শুরু হয়ে সোমবার দিবাগত রাতে বিসর্জনের মাধ্যমে ৩ দিন ব্যাপী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে।
কায়েমকোলা মিস্ত্রিপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সনাতন ধর্মাবলাম্বীদের মাঝে ক্ষোভ, ব্যক্তিগত রোষানল, মন্দির কমিটির পদ ভাগাভাগী সহ বিভিন্ন কারনে দীর্ঘ ৭ বছর মন্দিরটিতে কোন ধর্মানুষ্ঠান হয়নি।
নিজেদের মধ্য সামাজিক অবক্ষয় রোধ সহ ধর্মের প্রতি ভক্তি ও শ্রদ্ধা বাড়াতে বিশ্ববিদ্যলয় শিক্ষার্থী শিশির রায়, তুষার রায় এবং শুশীল সমাজের প্রতিনিধি সাগর রায়, সাধন রায়, সঞ্জয় রায়, নিখীল রায়, শিমুল রায় এবং অপু রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবারের কালীপূজার আনুষ্ঠানিকতা পরিসমাপ্ত হয়েছে।
মন্দিরটিতে দীর্ঘ ৭ বছর পর আবারও পূজা হওয়ার সংবাদ পেয়ে ছুটে আসেন ২ নং মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, বাজারের বিশিষ্ট ডিশ ব্যবসায়ী হাসেম আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, হোটেল ব্যবসায়ী ওবায়দুল ইসলাম।
এসময় নিজেদের মধ্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় অনুষ্ঠান পালনের ধারাবাহীকতা রক্ষার্থে সব ধরণের সহযোগীতা অব্যহত রাখবেন বলে তারা জানান।

0 মন্তব্য(গুলি):