কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ঝিকরগাছা উপজেলা যুবলীগের ফুলেল শুভেচ্ছা

SHARE

চাাঁদনী বিডি ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলা যুবলীগ। 

সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের মিরপুর-১ এ অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে তার ও সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নেতৃবৃন্দ ।

ঝিকরগাছা উপজেলা আওয়ামী যু্বলীগের যুগ্ম-আহ্বায়ক ছেলিমুল হক সালাম এবং অপর যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস মাহমুদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজল রায়হান, ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু, শাওন রেজা খোকাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জানতে চাইলে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস মাহমুদ বলেন, যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে পরিচ্ছন্ন ইমেজের দক্ষ ও অভিজ্ঞ, সাংগঠনিক দক্ষতা সম্পূর্ণ নেতারা এবার কেন্দ্রীয় যুবলীগে ঠাঁই পেয়েছেন। বিশেষ করে সাবেক ছাত্রলীগ নেতা ঝিকরগাছার কৃতি সন্তান আনোয়ার হোসেনকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। নবগঠিত কেন্দ্রীয় এই  কমিটির হাত ধরেই সারা বাংলাদেশের যুবলীগ সুসংগঠিত হবে বলে আমরা আশাবাদী।

SHARE

0 মন্তব্য(গুলি):