আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। অক্টোবর-২০২০ মাসে উপজেলার রাজস্ব সভায় উপজেলার রাজস্ব প্রশাসনের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ২য় বারের মত মাস সেরা গনকর্মচারী পুরস্কার ও সার্টিফিকেট পান ১৭-১১তম গ্রেড ক্যাটাগরিতে গদখালী ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা আয়ুব হোসেন ও ২০-১৬ তম গ্রেড ক্যাটাগরিতে গঙ্গানন্দপুর ইউনিয়নের ভূমি অফিসের অফিস সহায়ক সুজাউদ-দৌলা ।
বুধবার সকাল ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের ভিডিও কনফারেন্স রুমের উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্ব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সাব রেজিস্ট্রার মশিউর রহমান, উপজেলা হিসাবরক্ষক অফিসার কবির উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা কানুনগো মোঃ আবু ছালেম, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নাজির) মোঃ সাখাওয়াত হোসেন, সার্টিফিকেট সহকারী মোনালিসা আক্তার, পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পারভীন নাহার, খালেদ সাইফুল ইসলাম, গঙ্গানন্দপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল খায়ের, মাগুরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামিনুল ইসলাম, গদখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আয়ুব হোসেন, নাভারণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নূরুল আমীন, সালমা খাতুন,হাজিরবাগ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাকির হোসেন, মনিরা জেসমিন, বাঁকড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুহিদুল ইসলাম সহ উপজেলার অন্যান্য ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ।

0 মন্তব্য(গুলি):