দেশ বাঁচবে, দেশ বাচলে, দেশের মানুষ বাঁচবে, আর দেশের মানুষ বাঁচলে কৃষক বাঁচবে...ডা. নাসির উদ্দিন এমপি

SHARE

                            ঝিকরগাছায় রবি মৌসুমী ফসল উৎপাদনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

আফজাল হোসেন চাঁদ :

কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন।

এসময় তিনি বলেন, কৃষকের উন্নয়নে সরকার সর্বদা পরিকল্পিত ভাবে কাজ করে চলেছে। সরকারের উন্নয়নের অংশিদার হয়ে থাকতে ভালো ভাবে চাষাবাদে মন দিয়ে সোনার ফসল তৈরি করুণ। সোনার ফসল তৈরি হলে, ‘দেশ বাঁচবে, দেশ বাচলে, দেশের মানুষ বাঁচবে, আর দেশের মানুষ বাঁচলে কৃষক বাঁচবে’।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশের স্বাগত বক্তব্যে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহবুব আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান আমিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল, সংসদ সদস্যের প্রতিনিধি নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা, যুবলীগ নেতা আনিসুল রহমান মিঠু সহ অন্যান্য উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ ও উপজেলার বিভিন্নপ্রান্ত থেকে আগত কৃষক-কৃষাণীবৃন্দ।

SHARE

0 মন্তব্য(গুলি):