আফজাল হোসেন চাঁদ :
ঐক্য,প্রচেষ্টা ও সফলতা এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের যশোর জেলা শাখার প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের যশোর জেলা শাখার আয়োজনে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
শুক্রবার সকাল ১১টার সময় ঝিকরগাছা বিএম হাইস্কুল প্রাঙ্গণে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম পারভেজ'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, লাউজানী এন এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সেলিম রেজা।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোস্তফা ভূইয়া।
সাংগঠনিক আলোচক ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (আদনান হাবিব)। আমন্ত্রিত অতিথি ছিলেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নারগিছ নাহার, যুগ্ম সম্পাদক ইশা তালুকদার, আব্দুল হান্নান, আব্দুল কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের যশোর জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক মধু সূদন সরকার, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, শামিম রেজা, জাফিরুল হক, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের যশোর সদও উপজেলার সভাপতি মোঃ জিয়াউল করিম।

0 মন্তব্য(গুলি):