আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল’র উদ্যোগে বিভিন্ন (সরকারি অনুদানের বস্কক, বিধবা ও প্রতিবন্ধী) ভাতা ভোগীদের মধ্যে ভাতা বই ও খেলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা কালীন সময়ে পৌরসভার অর্ন্তগত অসহায় পরিবারের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভালো ভাবে চলাচলের সরকারি ভাতা বই ও খেলার প্রতি আগ্রহী হওয়ার লক্ষ্যে পৌর সদরের মধ্যে বিভিন্ন সংস্থার অনুকূলের প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে খেলা সামগ্রী বিতরণ করেন ঝিকরগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। এসময় উস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরানুর রশিদ, পৌরসভার কাউন্সিলর কফিল উদ্দিন, নাসিমা বেগম, আব্দুর রাজ্জাক, নিমাই চন্দ্র ঘোষ, মশিয়ার রহমান, সাইফুল আলম সুজন প্রমুখ।


0 মন্তব্য(গুলি):