ঝিকরগাছার গদখালী ইউ‌নিয়ন শাখা ছাত্রলী‌গের দ্বিবা‌র্ষিক স‌ম্মেলন

SHARE

আফজাল হোসেন চাঁদ : 

            ঝিকরগাছার গদখালী ইউ‌নিয়ন শাখা ছাত্রলী‌গের দ্বিবা‌র্ষিক স‌ম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকা‌ল ৪টার সময় স্থানীয় গদখালী বাজার বাসস্ট্যা‌ন্ডের স‌ম্মেল‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন য‌শোর-২ (চৌগাছ-ঝিকরগাছা) আস‌নের জাতীয় সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা মেজর জেনা‌রেল ( অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার মোঃ না‌সির উ‌দ্দিন।গদখালী  ইউ‌নিয়ন ছাত্রলী‌গের বিদায়ী সভাপ‌তি র‌ফিকুল ইসলামের সভাপ‌তিত্বে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সম্পাদক ও উপ‌জেলা চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম, য‌শোর জেলা যুবলী‌গের সহ-সভাপ‌তি আজাহার আলী, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি ও যুবলীগ নেতা র‌ফিকুল ইসলাম বাপ্পী, উপ‌জেলা ছাত্রলী‌গের  সা‌বেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শামীম রেজা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সে‌লিম রেজা ও ম‌হিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।

স‌ম্মেল‌নের উ‌দ্ভোবধন করেন উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি এহসানুল হা‌বিব শিপলু অনুষ্ঠানের প্রধান বক্তা ছি‌লেন উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারন সম্পাদক কামাল হো‌সেন।

এসময় আ‌রো উপস্থিত ছি‌লেন, নাভারন ইউনিয়ন আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলাম বু‌লি, সদর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল হুদা রা‌সেল, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাবেক নেতা প্রভাষক আশরাফ উ‌দ্দিন, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি এমামুল হা‌বিব জগলু, সা‌বেক ছাত্র‌নেতা আ‌রিফুজ্জামান সন্টু, গদখালী ইউ‌নিয়ন ছাত্রলী‌গের বিদায়ী সাধারণ সম্পাদক ডা‌লিম হো‌সেন, উপ‌জেলা ছাত্রলীগ নেতা হান্নান হো‌সেন, নাইমুর রহমান হৃদয়, পৌর ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক তৌ‌ফিক আলম কৌ‌শিক সহ আরো অনেকে।

SHARE

0 মন্তব্য(গুলি):