ঝিকরগাছায় মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা

SHARE

 

আফজাল হোসন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় ‘মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখে উপজেলার নাভারণ ইউনিয়ন পরিষদ হল রুমে এটি অনুষ্ঠিত হয়। মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি, ব্রাকের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব পাচার একটি সামাজিক ব্যাধি। কোনো ব্যক্তিকে তার দেশের অভ্যন্তরে বা বাইরে বিক্রি বা পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা, আশ্রয় দেয়া বা অন্য কোনো ভাবে সহায়তা করা হলে মানবপাচার হিসাবে গণ্য হয়। অজ্ঞ মানুষই বিশেষ ভাবে প্রতারণার শিকার হন। দালাল চক্রকে বিশ্বাস করে লাখ লাখ টাকা তুলে দেন তাদের হাতে। ফলে সর্বস্ব হারিয়ে পথে বসেন। অনেকেই সম্ভ্রম হারান। আবার অনেক নারীকে যৌন কর্মী হতে বাধ্য করা হয়। সভায় কি ভাবে পাচার হয়, পাচারকারী কারা, পাচারকারীদের সাজা ও পাচারের শিকার নর-নারীদের কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় এবং কিভাবে আইনগত ব্যবস্থা নিতে পারে সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়। 

চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাক প্রধান কার্যালয়ের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির (এইচআরএলএস) ম্যানেজার মিজানুর রহমান, খুলনা বিভাগের জোনাল ম্যানেজার সামাউল ইসলাম, মাইগ্রেশন কর্মসূচি, ব্রাকের যশোর জেলা ব্যবস্থাপক দেবানন্দ মন্ডল, ট্রেনিং অফিসার আজিমুল হক। 

মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি, ব্রাকের জেলা ব্যবস্থাপক শংকর রায় চৌধুরীর ওয়ার্কশপ পরিচালনায় এবং ঝিকরগাছা শাখা অফিসার মাইফুন্নেছার তত্বাবধানে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সহ সকল ইউপি সদস্য, কাজী, মসজিদের ইমাম, শিক্ষক, সমাজকর্মী সহ আরো অনেকে।

SHARE

0 মন্তব্য(গুলি):