ঝিকরগাছায় ৪২ বছরের পত্রিকা পরিবেশক স্বপন চক্রবর্তী আর নেই

SHARE
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় ৪২ বছর পত্রিকা পরিবেশক স্বপন চক্রবর্তী (৬০) আর নেই। তিনি বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। তিনি ঝিকরগাছা অঞ্চলে বিভিন্ন সংবাদপত্রের পরিবেশক হিসেবে কাজ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও দুই কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। 
স্বপন চক্রবর্তীর ভাইপো সমীর চক্রবর্তী জানিয়েছেন, বুধবার রাতে তাঁর কাকা স্ট্রোক করেন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর ২৫০ শয্য জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরর্বীতে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুরে পৌর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ কওে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি’র সম্পাদক ও প্রকাশক, অনলাইন নিউজ পোর্টাল লোকমত’র নির্বাহী ও বার্তা সম্পাদক, দৈনিক সত্যপাঠ, দৈনিক বিডি খরব এবং সাপ্তাহিক আঁচড় পত্রিকার ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।

SHARE