আফজাল হোসেন চাঁদ প্রকাশক ও সম্পাদক :
যশোরের ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়ে ওঠা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার আয়োজনে শনিবার সকালে ২৫জন শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক ও হতদরিদ্র অভিভাবকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ইমদাদুল হক ইমদাদ বলেন, সুদুর পরিসর পরিকল্পনা না নিয়ে শুরু হয়েছিল স্বপ্নলোকের পাঠশালা। সমাজের পিছিয়ে পড়া, হতদরিদ্র, অসহায়, যাদের অনেকেরই বাবা- মা ফেলে রেখে অন্যত্র চলে গেছে। কারোর মা নেই, কারোর বাবা নেই। অভিভাবকদের মধ্যে অনেকেই অন্যের বাড়িতে ঝি এর কাজ করে। ভ্যান চালক, বাস-ট্রাকের হেলপার, মিস্ত্রী। তাদের ঘরে ঠিকমত খাবার থাকে না, নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র ক্রয় করার জন্য হাতে নগদ অর্থ নেই। তারা একরকম অসহায়ত্বের জীবন-যাপন করে। এরকম পরিবারের শিশুরা পড়াশুনার স্বপ্ন দেখেনি কখন। পড়াশুনা না করে ঘুরাফেরা করতো এবং একটু বড় হলেই তাদেরকে যেতে হত শিশুশ্রম দিতে বিভিন্ন প্রতিষ্ঠানে। তাদেরকেই শিক্ষা অর্জনের দেশে স্বাধুবাদ জানিয়ে গড়ে তোল এই প্রতিষ্ঠানটিই হল স্বপ্নলোকের পাঠশালা।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ বলেন, সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা থেকেই শূণ্য থেকে এ কাজটি শুরু করেছিলাম। আমার এই কাজে অনেকেই আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন। তিনি আরো বলেন, সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা থেকেই শূণ্য থেকে একাজটি শুরু করেছিলাম। অনেকেই উৎসাহ দিয়েছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সম্প্রতি মহামারি কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণে প্রতিষ্ঠানের অভিভাবকগণ কর্মহীন হয়ে পড়ে এবং মানবেতর জীবন-যাপন করছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিজ উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাদ্য সহায়তা, নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণ করেছেন। ভবিষ্যতেও আপনারা আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন এটাই আমার একান্ত দাবী।
আমেরিকার গোফান্ডমি, পেন ফাউন্ডেশন এবং সমাজের কয়েকজন দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এবারের ২৫জন শিক্ষার্থীদের ঈদ পোশাক, তাদের অভিভাবকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন পেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট মোঃ সফিয়ার রহমান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ এর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এবিএম কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার, কালিয়া, নড়াইল, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর দুলাল পদ দেবনাথ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ইমদাদুল হক ইমদাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সিও ব্যানবেইস তরিকুল ইসলাম, সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম ও আফজাল হোসেন চাঁদ সহ প্রমুখ।
উল্লেখ্য, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শিক্ষানুরাগী মেঘনা ইমদাদ স্নাকোত্তর (এমএসসি) শেষ করে চাকুরির চেষ্টা না করে নিজের সংসার খরচ বাঁচিয়ে এবং হস্তশিল্প ব্যাবসার মুনাফা দিয়ে তিনি ঝিকরগাছা পৌরসদরের অভ্যন্তরে কৃষ্ণনগরে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান "স্বপ্নলোকের পাঠশালা" প্রতিষ্ঠা করেন এবং ২০১৭ সালে ২২জন, ২০১৮ সালে ২৭ জন, ২০১৯ সালে ২৮ জন এবং এবছর ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হচ্ছে।
