আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক : শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা ও মুজিব বর্ষের উদ্দীপন আনসার ভিডিপি আছে সারাক্ষণ এই স্লোগানের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত কারণে ৫টি ইউনিয়নের আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার রঘুনাথনগর কলেজ মাঠের খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম, ভিডিপি’র ওয়ার্ড দলপতি তুষার ইমরান প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর’র এনডিসি, পিএসসি, জি. মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ’র নির্দেশ ও অনুমোদনক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যবস্থাপনায় ও উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাস্তবায়নে উপজেলার ৫টি (পানিসারা, নির্বাসখোলা, হাজিরবাগ, শংকরপুর ও বাঁকড়া) ইউনিয়নের ১০০জনের মধ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

0 মন্তব্য(গুলি):