ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালার মাধ্যমে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ

SHARE
আফজাল হোসেন চাঁদ প্রকাশক ও সম্পাদক চাঁদনী বিডি ডেস্ক : যশোরের ঝিকরগাছায়
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়ে ওঠা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার আয়োজনে ২৫জন শিক্ষার্থী, অভিভাবক ও ২৫জন হতদরিদ্রদের মাঝে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট মোঃ সফিয়ার রহমান। এসময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, উপজেলা পরিষদের ইউডিএফ দুলাল পদ দেবনাথ,
প্রাক্তন উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ঘোষ, সাংবাদিক এম আর মাসুদ, আফজাল হোসেন চাঁদ, ঠিকানা টিভি ডট প্রেস'র পরিচালক কবির বিন সামাদ, দেশসেরা কিবোর্ডিস্ট ওয়াহিদুল ইসলাম নয়ন, সদস্য আজমুল হক রিপন, সোহেল রানা, আনোয়ার হোসেন রিপন প্রমুখ। উল্লেখ্য ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন পেন ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৭ সালে ঝিকরগাছা পৌরসদরে অভ্যন্তরে কৃষ্ণনগর মাঠপাড়ায় প্রতিষ্ঠিত হয়। সৃষ্টিকাল থেকে অত্র এলাকার পিছিয়ে পড়া, হতদরিদ্র, পিতৃ-মাতৃহীন শিশুদের নিয়ে নিজেদের অর্থায়নে প্রাক প্রাথমিক স্বপ্নলোকের পাঠশালা কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। সর্বপ্রথম ২০১৭ সালে ২৪জন, ২০১৮সালে ৩০জন, ২০১৯ সালে ২৮জন এবং চলতি বছরে ২৫জন শিক্ষার্থীকে শিক্ষাগ্রহণ করছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ বলেন, সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা থেকেই শূণ্য থেকে এ কাজটি শুরু করেছিলাম। আমার এই কাজে অনেকেই আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও আপনারা আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন।
SHARE

0 মন্তব্য(গুলি):