আফজাল হোসেন চাঁদ প্রকাশক ও সম্পাদক চাঁদনী বিডি ডেক্স : বর্তমান মহামারী করোনা ভাইরাসের সময় যখন মানুষের একমাত্র মুখের ধ্বনী ঘরে থাকুন সুস্থ থাকুন। ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষি অফিসার মোঃ মাসুদ হোসেন পলাশ কৃষকের মুখে হাসি ফোটাতে নিরস ভাবে কাজ করে চলেছেন।
বর্তমান প্রেক্ষাপটে মানুষ মানুষের থেকে দূরাত্ব বাজায় রেখে চলেছে। ঠিক সেই সময়ে সে কোনো ভাবে নিজেকে সামলে অসহায় ও দরিদ্র কৃষকের সাথে থেকে ক্রমাগতই ফসলের পরিচর্যা করে চলেছে। তিনি কৃষকদেরকে আপন করে নিয়ে পরিবার পরিজনকে ভূলে তাদের সাথে থেকে কৃষি জমি দেখভাল করতে গিয়ে কখন যে অফিসের সময় পার হয়ে গভীর রজনী হয়ে যায় সে ব্যাপারে তার লক্ষ্য থাকে না। কৃষক কখনো কোনো সমস্যায় পড়েছে সেই বিষয়টা সমাধান না করা পর্যন্ত তার খাওয়া ঘুম থাকে না।
কৃষি অফিসার মোঃ মাসুদ হোসেন পলাশ বলেন, আমি একজন সরকারি অফিসার। সরকার আমাকে যে নির্দেশনা দিবে আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। আমার এই এলাকার কোনো কৃষকের যেন আমাকে ক্ষতি না হয় আমি সর্বদা সেদিকে লক্ষ্য রাখি।

0 মন্তব্য(গুলি):