আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
সমবায় শক্তি সমবায় মুক্তি ও বিশ্ব সম্পৃক্তকরণের স্থানীয় সেবা এই স্লোগানের মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
ক্রেডিট ইউনিয়নের জাতীয় প্রতিষ্ঠান দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) এর আয়োজনে শুক্রবার সকাল ১০টায় স্থানীয় বিএম হাই স্কুলের হলরুমে ঝিকরগাছা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ বেনজীর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন কাল্ব লিমিটেডের যশোর জেলা ব্যবস্থাপক মোঃ শাহিনুল হাসান, বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যাপক শামসুর রহমান, সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহীন-উল-কবীর, ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন, ঝিকরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সহ-সভাপতি বাবু বিমল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক এস এম আমিরুল ইসলাম, সদস্য মোঃ তালিমুল ইসলাম, মোঃ শফিকুর রহমান, মোঃ ইসমাইল হোসেন, সাবেক সদস্য মোহাম্মদ নূর মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সদস্য ইসমাইল হোসেন ড্যানি।

0 মন্তব্য(গুলি):