আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
মুজিববর্ষের মূলমন্ত্র থাকবে সেবা সর্বত্র এই স্লোগানের মধ্যদিয়ে ঝিকরগাছা সরকারি শিশু পরিবার (বালক) এর আয়োজনে ৫০জন শিক্ষার্থীদের মাঝে ৩ দলের ১৫ আইটেমের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসান। ঝিকরগাছা সরকারি শিশু পরিবার (বালক) এর উপ তত্ত্বাবধায়ক মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা সরকারি শিশু পরিবার (বালক) এর সহ তত্ত্বাবধায়ক মোঃ মনিরুজ্জামান, ব্যবস্থাপনা ও মনিটারিং কমিটির সদস্য তাজরিন সুলতানা রজনী, দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এমআর মাসুদ, দৈনিক বিডি খবর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা সরকারি শিশু পরিবার (বালক) এর সহকারী শিক্ষক মোঃ শাহজাহান আলী, ম্যাট্রনকাম নার্স ফাতেউর রহমান, অফিস সহকারী ওমর ফারুক, কমপাউন্ডার জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিকরগাছা সরকারি শিশু পরিবার (বালক) এর সহকারী শিক্ষক মোঃ টিপু সুলতান।

0 মন্তব্য(গুলি):