আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল কেন্দ্রে চলতি বছরের এসএসসি ও ভোকেশনাল পরিক্ষা হচ্ছে সিসি ক্যামেরার আওতায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অদ্য ০৩ ফেব্রুয়ারী চাঁদনী বিডি ডট কম অনলাইন পোর্টালের সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় কেন্দ্র পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মুহাম্মদ আবুল লাইছ। এসময় তিনি ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলে মুজিব বর্ষের আয়োজনও প্রদর্শন করলেন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.), বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট, এসএসসি পাবলিক পরিক্ষার সভাপতি ও স্কুলের সভাপতি সাধন কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান, ব্যানবেইসের তরিকুল ইসলাম, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও হল সুপার এএফএম সাজ্জাদুল আলম, সিনিয়র শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য(গুলি):