আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঘোষিত মুজিববর্ষ উদ্যাপন বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন।
বৃহস্পতিবার দুপুর ১২টার অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে অতিরিক্ত দার্য়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দিপ কুমার দাশ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী, উপজেলার তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আইসিটি অফিসার মো: মঈনুল ইসলাম, উপজেলা ব্যানবেইস অফিসার মোঃ তরিকুল ইসলাম, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন বিল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান শফিউদ্দীন আহমেদ, গদখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পানিসার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নওশের আলী, সদর ইউপি চেয়ারম্যান আমির হোসেন, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নিছার উদ্দিন প্রমুখ।

0 মন্তব্য(গুলি):