আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের পক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ আয়োজন পরিদর্শন করলেন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসান।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার সেন, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ সহ অত্র স্কুলের সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
এছাড়াও তিনি ঝিকরগাছা উপজেলা পরিষদের পক্ষে আগামী ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উদ্যাপনের লক্ষে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন।

0 মন্তব্য(গুলি):