ঝিকরগাছায় পোকার ক্ষতিকর দিক আলোচনা ও ভূট্টা ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

SHARE


আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক : 
যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ফল আর্মিয়াম পোকার ক্ষতিকর দিক আলোচনা ও ভূট্টা ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাভারণ ইউনিয়নের কলাগাছি পালপাড়া গ্রামে বুধবার বিকাল ৩টার অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ এমদাদ হোসেন সেখ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশের স্বাগত বক্তবের মধ্যদিয়ে বিশেষ অতিথি ছিলেন, যশোরের জেলা ট্রেনিং অফিসার বীরেন্দ্র নাথ মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপসহকারী কৃষি অফিসার আঃ আওয়াল, মফিজুর রহমান, রয়েল হোসেন, ইউপি সদস্য সলেমান হোসেন, কৃষক সোহরাব হোসেন সহ উপস্থিত ছিলেন এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহাবুব আলম রনি।

SHARE

0 মন্তব্য(গুলি):