Homeখুলনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Homeখুলনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
‎ঝিকরগাছার সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎ঝিকরগাছার সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিকরগাছার সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 


‎আফজাল হোসেন চাঁদ :

‎যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার মিডিয়া বিভাগের উদ্যোগে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টায় উপজেলা মোড়স্থ দারুল উলুম কামিল মাদ্রাসার শ্রেণীকক্ষের এই আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি ও সাংবাদিক এ্যাড. আবেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্ম-পরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি তরিকুল ইসলাম, এম আর মাসুদ, তারিক মাহমুদ, কেএম ইদ্রিস আলী, রাফিউল ইসলাম অন্তর, ‎রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হুসাইন, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সাংবাদিক সেলিম হুসাইন রনি, মিজানুর রহমান আসাদুজ্জামান আসাদ, সুমন হোসেন, সুজন মাহমুদ, সাব্বির আহমেদ, মাসুদ রানা, ইনকিয়াদ আহম্মেদ রাফিনসহ আরও অনেকে।