Home খুলনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Home খুলনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
**আকুতি/ অভিলাষ**  -কবি আঃ মান্নান

**আকুতি/ অভিলাষ** -কবি আঃ মান্নান

আকুতি/ অভিলাষ

কবি আঃ মান্নান   

গর্ভ ধারী মা নাহয়েওহ

হয়ে ছিলে তুমি মা।

তোমার অবদানের কথা

জীবনের তরে ভোলা যায়না।

সকালে উঠিলে মনে হয়

পৃথিবীটা ফাঁকা

মায়ের আদর দেয় না

আমায় দেখা।

দিবস রজনী কাটে আমার অবহেলায়

ভাবিতে হৃদয় আমার রক্ত ক্ষরণ হয়।

আর হয়ত কভু আসিবেনা তুমি ফিরে    

আমার নিবেদন তোমার কাছে যাই জানিয়ে।।

            

ঝিকরগাছায় তালগাছের চারা রোপন কর্মসূচি

ঝিকরগাছায় তালগাছের চারা রোপন কর্মসূচি

আফজাল হোসেন চাঁদ :

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে যশোরের ঝিকরগাছার পেন ফাউন্ডেশনের বাস্তবায়নে তাল গাছের চারা রোপন কর্মসূচির গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার ঝিকরগছা রেল লাইনের দু’পাশে পেন ফাউন্ডেশনের একদল স্বপ্নবাজ মানুষ দু’শত তাল গাছের চারা রোপনের পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ গ্রহণ করে কাজ করে চলেছে। এসময় উপস্থিত ছিলেন, সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সফিয়ার রহমান, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, কনসালটেন্ট টিপু সুলতান, সাংবাদিক এমআর মাসুদ, আফজাল হোসেন চাঁদ, বৃক্ষ 🌲 প্রেমী মোকারম হোসেন, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, রহমত উল্লাহ, এসএম জাহাঙ্গীর, সাফওয়ান ইবনে ইমদাদ, স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী খাতুন প্রমুখ।

স্বপ্নলোকের পাঠশালা’র ৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্বপ্নলোকের পাঠশালা’র ৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র ৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ওজনমাপক যন্ত্র ও হোয়াইটবোর্ড, খেলার সামগ্রী, শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় পেন ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক (২০১৯) ও জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডি (২০১৭) এর স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জহির ইকবাল। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন, মণিরামপুর সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সফিয়ার রহমান। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পেন ফাউন্ডেশনের কনসালটেন্ট ও কবি টিপু সুলতান, গ্রেইল-ই কমার্স’র পরিচালক শ্রাবনী আক্তার, স্বপদেখো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা খাতুন বকুল, এমএমডিএফবিডি’র কো- চেয়ারম্যান সানজিদা ইয়াসমিন, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ। এসময় উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক  টিমলিডার  প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ ও মোঃ রহমত উল্লাহ, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী খাতুন ও সারমীন আক্তার শান্তা প্রমুখ।