সারাদেশে হোম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশে হোম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঝিকরগাছা উপজেলা আ'লীগের সাথে একযোগ হয়ে কাউন্সিলর প্রার্থীদের নিকট নৌকায় ভোট চাওয়ার আহবান

ঝিকরগাছা উপজেলা আ'লীগের সাথে একযোগ হয়ে কাউন্সিলর প্রার্থীদের নিকট নৌকায় ভোট চাওয়ার আহবান

আফজাল হোসেন চাঁদ :

আগামী ১৬ জানুয়ারী যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচনে নৌকার প্রতীকের বিজয়ের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের আয়োজনে পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় সকল কাউন্সিলর প্রার্থীদের নিজের ভোটের পাশাপাশি নৌকা মার্কার ভোট চাওয়ার জন্য আহবান করেছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় উপজেলা ডাকবাংলোয় মতবিনিময়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের পৌর নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাছিমুল হাবীব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্ত্তজা ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহম্মেদ রবি, উপজেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, পৌর যুগ্ম আহ্বায়ক আলিমুল মৃধা সহ পৌর নির্বাচনের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের সকল কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।

উল্লেখ্য, মতবিনিময়ের শেষে উপজেলা আওয়ামীলীগের পৌর নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থীদেরকে সাথে নিয়ে উপজেলার মোড় হতে পারবাজার এবং পারবাজার হতে উপজেলার মোড়ের যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশের ব্যবসায়ী ও জনসাধরণের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণের মাধ্যমে ভোটের আহবান করা হয়।

 ঝিকরগাছায় পুলিশ কর্মকর্তা সেজে প্রবাসীকে হয়রানী : থানায় জিডি

ঝিকরগাছায় পুলিশ কর্মকর্তা সেজে প্রবাসীকে হয়রানী : থানায় জিডি

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের সাগরপুর গ্রামের সৌদি প্রবাসী মোঃ আশরাফ হোসেন (৫০) কে পুলিশ কর্মকর্তা সেজে হয়রানী করার করণে তিনি বাদি হয়ে থানায় সাধরণ ডায়রী করেছেন। তিনি সাগরপুর গ্রামের জামশের আলী বিশ্বাসের ছেলে।

সাধরণ ডায়রীতে উল্লেখ করেছেন, মোঃ আশরাফ হোসেন বিগত ১৪বছর যাবৎ সৌদি প্রবাসী। তিনি গত ২মাস পূর্বে দেশে এসেছে। থানার কর্মরত বিভিন্ন পুলিশ কর্মকর্তার মোবাইল নং ০১৬০১-৮১৯৫২৬ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইলে ম্যাসেজের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ও তার বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আছে মর্মে বিগত ১৩ ডিসেম্বর রাত ১১ টা ২৫ মিনিটের সময় থানার ১০-১২জন পুলিশ সদস্য ব্যাপক তল্লাশী চালায়। তল্লাশী করে প্রবাসীর বাড়ি হতে কোন কিছ্ইু পাওয়া যায়নি। অজ্ঞাতনামা কে বা কাহারা প্রবাসীর বসত বাড়িতে অবৈধ জিনিস রেখে প্রবাসীকে যে কোন ধরণের ক্ষতি সাধন করিতে পারে। বর্তমানে সে নিরাপত্তাহীনতায় এবং পুনরায় বিদেশ যেতে পারবে কিনা আশংকায় ভূগছে। ঝিকরগাছা থানার জিডি নং ৮৪৩। তাং ১৮/১২/২০২১ইং।

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। সেই অনুযায়ী আমাদের নিকট একটি তথ্য এসেছিলো। তথ্য বুনিয়াদে আমার ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আমরা কোন আলামত পায়নি। তবে প্রবাসী মোঃ আশরাফ হোসেন নিরাপত্তা চেয়ে একটা সাধারণ ডায়রী করেছেন।

ঝিকরগাছায় যুবলীগ ও ছাত্রলীগের পৌর শাখার উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

ঝিকরগাছায় যুবলীগ ও ছাত্রলীগের পৌর শাখার উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের পৌর শাখার উদ্যোগে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল'র ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করছেন।

সোমবার রাতে পৌর সদরের হাসপাতাল মোড়ের নজরুল চত্ত্বরের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা যুবলীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আওয়ামীলীগের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী নিছার আলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ পৌর শাখার আহ্বায়ক একরামুল হক খোকন, যুগ্ম আহ্বায়ক মুনিরুল আলম মিশর, ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিকসহ পৌর যুবলীগ ও ঝিকরগাছা পৌর ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।