শিক্ষা ও সংস্কৃতি সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা ও সংস্কৃতি সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের বাৎসরিক সম্মেলনে সভাপতি জিল্লুর ও সম্পাদক বিদ্যুৎ

গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের বাৎসরিক সম্মেলনে সভাপতি জিল্লুর ও সম্পাদক বিদ্যুৎ

চাঁদনী বিডি ডেস্ক :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জের ১০ তম বার্ষিক সাধারণ (এজিএম) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) রাতে উপজেলা পরিষদের হলরুমের অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এপেক্স আব্দুল লতিফ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, এপেক্স বাংলাদেশের সাতজেলার গর্ভনর এপেক্স শাহারুল ইসলাম টিটু, আইপিডিজি এপেক্স খন্দকার জাহাঙ্গীর আলম।

এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জের সভাপতি এপেক্স কাজী আসাদুজ্জামান উল্লাস'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল অফিসিয়াল পিপি এপেক্স পিপলু, এপেক্স ক্লাব গাইবান্ধার প্রেসিডেন্ট এপেক্স মাহফুজর রহমান স্বপন, পিপি এপেক্স এড. পলাশ, এপেক্স ক্লাব করতোয়ার সভাপতি এপেক্স শরিফুল ইসলাম বাবু, এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জের আইপিপি এপেক্স মনোয়ার হোসেন রাজু, পিপি এপেক্স রফিকুল ইসলাম রফিক, এপেক্স ক্লাব বগুড়ার জুনিয়র সহ সভাপতি এপেক্স রেজাউল ইসলাম সহ এপেক্স ক্লাব গোবিন্দগঞ্জের সদস্য বৃন্দ ও বিভিন্ন ক্লাবের সদস্য বৃন্দ। 

সম্মেলন অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে ২০২৩ বর্ষের জন্য গোবিন্দগঞ্জ এপেক্স ক্লাবের এপেক্স জিল্লুর রহমান সরকার কে সভাপতি ও এপেক্স বিএস বিদ্যুৎ কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য কমিটি গঠন করা হয়েছে।