পাবনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাবনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দ্বীপশিখা সমাজকল্যাণ সংস্থার উদ্দ্যেগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

দ্বীপশিখা সমাজকল্যাণ সংস্থার উদ্দ্যেগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

চাঁদনী বিডি ডেস্ক :

দ্বীপশীখা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে দুস্থ, অসহায়দের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৬ই জানুয়ারী) প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বীপশিখা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ শফিউল্লাহ রুবেল, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা সমসেবা কর্মকর্তা মোছাঃ ইশরাত জেরীন সহ সংস্থার আরো অন্যান্য সদস্যবৃন্দ।

সংস্থার সভাপতি মোঃ শফিউল্লাহ রুবেল বলেন, আমরা প্রতিবছরের ন্যায় আমাদের সাধ্যমত চেষ্টা করি গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণের৷  আমরা চাই এই শীতে যেনো কেও কষ্টে না থাকে তারা যাতে একটু সুন্দর ভাবে তাদের জীবনটা কাটাতে পারে সেই চেষ্টাই করি৷ আপনার আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আমরা যেন আগামীতে আরও বড় পরিসরে আপনাদের সামনে আসতে পারি।