চাঁদনী বিডি ডেস্ক :
যশোর থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পোর্টাল রাতদিন নিউজের নড়াইল প্রতিনিধি ও রাতদিন নিউজের প্রতিনিধি ফোরামের সভাপতি এবং নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ নাইমুর রহমান ফিরোজ ইন্তেকাল করিয়াছে (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার এই মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি পরিবারের নেতৃবৃন্দ।
নাইমুর রহমান ফিরোজের ছেলে সোযেদ আল মামুনের সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে সেহেরী খাওয়ার পর তার বাবা ব্রেইন স্টোকে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। ঠিক সেই মুহুত্বে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার সকালে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়।
এরপর সেখান থেকে খুলনার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ৩টায় ব্রেইন স্টোক জনিত কারণে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
নাইমুর রহমান ফিরোজের আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব’র সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি’র প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।