তথ্যপ্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তথ্যপ্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 স্মার্ট ভূমি সপ্তাহ উপলক্ষ্যে ঝিকরগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্মার্ট ভূমি সপ্তাহ উপলক্ষ্যে ঝিকরগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

 স্মার্ট ভূমি সপ্তাহ উপলক্ষ্যে ঝিকরগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সরকার ডিজিটাল দেশ থেকে এখন স্মার্ট দেশের দিকে অগ্রসর হতে যাচ্ছে। সেই সাথে স্মার্ট ভূমি কর্যক্রমে আমাদের সেবা সাধারণ মানুষের জন্য হাতের মুঠোয় চলে যাবে এবং বাড়িতে বসেই সরকারি সেবা নিতে পারবেন। 

সহকারী কমিশনার (ভূমি) কে, এম, মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, ইউনিয়ন ভূমি অফিসার (নায়েব) আবুল খায়ের, খালেদ সাইফুল আজম, নিসার উদ্দিন আল আজাদ, জাকির হোসেন, মনিরা জেসমিন, সালমা খাতুন, বিত্তম কুমার, আক্তারুজ্জামান সবুজ, আইয়ুব হোসেন, পারভিন নাহার, উপজেলা ভূমি অফিসের পেশকার তৌফিকুল ইসলাম, নাজির (ভারপ্রাপ্ত) শিশির কুমার দাস, মিউটেশন সহকারী নাজমুল হুসাইন, প্রধান সহকারী শাহানারা পারভিন, সার্টিফিকেট সহকারী মোনালিসা আক্তার, স্কুলের শিক্ষার্থী সহ আরও অনেকে।


মানুষের জীবন বাঁচানো ও অসহায় মানুয়ের পাশে থাকাটাই আমার তৃপ্তি : রক্তের ফেরিওয়ালা বাবু মাস্টার

মানুষের জীবন বাঁচানো ও অসহায় মানুয়ের পাশে থাকাটাই আমার তৃপ্তি : রক্তের ফেরিওয়ালা বাবু মাস্টার

আফজাল হোসেন চাঁদ :

                                 মানুষের জীবন বাঁচানো ও অসহায় মানুয়ের পাশে থাকাটাই তার তৃপ্তি, আর এই তৃপ্তি নিয়ে কাজ করে চলেছেন রক্তের ফেরিওয়ালা চৌধুরী আশরাফুজ্জামান বাবু ওরফে বাবু মাস্টার। ১৯৭৭সালে ২১ সেপ্টেম্বর কৃষ্ণনগর খালপাড়া গ্রামে মোঃ মহসিন চৌধুরী ও মোছাঃ আয়েশা খাতুনের কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন। তিনি এসএসসি(বিজ্ঞান বিভাগ) ১৯৯২ ঝিকরগাছা এম এল হাই স্কুল ১ম বিভাগ, এইচএসসি(বিজ্ঞান বিভাগ) ১৯৯৪ ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজ ১ম বিভাগ ও বিএসসি ১৯৯৬ একই কলেজ থেকে ২য় শ্রেণি, বিএড ২০০১ সাল যশোর টিচার্স ট্রেনিং কলেজ ১ম শ্রেণিতে উত্তীর্ণ হন। ১৯৯৮সালে দিগদানা খোশালনগর দাখিল মাদ্রাসায় বিএসসি শিক্ষক হিসাবে চাকরি জীবন শুরু করেন। ২০১২ সাল থেকে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় সিনিয়র সহকারী শিক্ষক বিএসসি(বিজ্ঞান) পদে নিয়োগ প্রাপ্ত হয়ে অদ্যবধি চাকুরীরত আছেন। আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ২০১২ সালে গণজাগরণ মঞ্চ, ২০১৭ সালে যশোর বেনাপোল মহাসড়ক নির্মানের দাবীতে ৩৮ কিলোমিটার মানববন্ধনের নেতৃত্ব দেন।

তারই নেতৃত্বে ঝিকরগাছা বাজারের উপর ২০১৮ সালের ২১ ফ্রেব্রুয়ারী  অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেবা নামক একটি সংগঠন গড়ে ওঠে। যার শুভ উদ্বোধন করেন তৎকালীন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। বর্তমানে সংগঠনটি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত। নিবন্ধন নং ১৬৫৭/২১। সেই সময় থেকে আজ অবধি প্রতিষ্ঠাতাকালীন সভাপতি হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করছেন বাবু মাস্টার। নিজ উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সর্বমোট ১২শত মানুষের জন্য রক্তের ব্যবস্থা, সংগঠনের মাধ্যমে সমাজের একেবারে নিম্নস্তরের মানুষকে চিকিৎসা সহযোগিতা, গৃহহীনদের গৃহ নির্মাণ, ভ্যান, সেলাইমেশিন কিনে দেওয়া, রমজানে ৫৭০টি পরিবারের কাছে একমাসের ইফতার সামগ্রী, দরিদ্র মানুষের মধ্যে ঈদের উপহার শাড়ি লুঙ্গী ও শীতবস্ত্র বিতরণ করেছেন।

করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে খাদ্য সামগ্রী, মাস্ক, লিফলেট, করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা সহ করোনা সচেতনতায় মাইকিং, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন সর্বদা চালু রাখতে ব্যবস্থা, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ২৪ঘন্টা একটি ঔষধের দোকান খোলা রাখা, ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদানে সরকারকে সহযোগিতা করতে কেন্দ্রে কেন্দ্রে স্বেচ্ছাসেবক পাঠান। এছাড়াও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে স্টপেজ পেতে, যশোর বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুকিপূর্ণ গাছ অপসারণের দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, যশোর বেনাপোল মহাসড়ক নির্মাণ এবং সর্বশেষ ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর নবনির্মিত অপরিকল্পিত সেতু অপসারণের দাবিতে আন্দোলন ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণে নেতৃত্ব প্রদান করেন।

ছোটবেলা থেকে স্বেচ্ছাসেবীদেরকে ভালোবাসতেন এবং নিজেও বড় হয়ে স্বেচ্ছাসেবী  হিসেবে বিভিন্ন ভাবে দক্ষতা ও সফলতা দেখিয়েছেন। ধার্মিক, মিষ্টভাষী ও ভদ্র। নিজ এলাকায় তাকে সবাই খুব পছন্দ করে। অন্যকে সাহায্য করতে কখনো দ্বিতীয় বার চিন্তা করেন না। কালের পরিক্রমায় আজ রক্তের ফেরিওয়ালা হয়ে উঠেছেন চৌধুরী আশরাফুজ্জামান বাবু ওরফে বাবু মাস্টার। তার হাত ধরে  ‘রক্ত ভান্ডার’ হয়েছে অনেক সমৃদ্ধ। রক্তদান হয়েছে শত শত ব্যাগ। যাতে উপকৃত হয়েছে চেনা-জানার পাশাপাশি শত শত অজানা ব্যক্তি। মহান সৃষ্টিকর্তার অসীম করুণায় নতুন করে জীবন ফিরে পেয়েছে শত-শত রোগী। যার পেছনে রয়েছে রক্তের ফেরিওয়ালা বাবু মাস্টারের অপরিসীম অবদান।

কি রাত! কি দিন কারোও রক্তের প্রয়োজনে বা কেউ কোন সমস্যায় থাকলে এর সমাধান মানে বাবু মাস্টার। আর বাবু মাস্টারও কাউকে নিরাশ করে না, যে কোন ভাবেই বাবু মাস্টার তার কাছে সাহায্য চাওয়া সেই ব্যক্তিটিকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেন এবং নিজের ব্যক্তিগত মোবাইল হাতে সব সময় রক্ত খুঁজে ও রক্তদানে উৎসাহিত করতে তিনি একজন সচেতন নাগরিক। মানুষের রক্তের গ্রুপ জানা, বিপদে থাকা মানুষকে সাহায্য করতে রক্ত দানে উৎসাহিত করে দিনের বেশির ভাগ সময় কেটে যায়। প্রথম দিকে স্বেচ্ছায় ফ্রি রক্ত দিলেও, বতর্মানে এক্সচেইঞ্জ সিস্টেমের মাধ্যমেও রক্ত দেয়। এখন কোন রোগীকে রক্ত দিলে, এক ব্যাগ রক্তের বিনিময়ে সেই রোগীর কোন আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নেন।

যতোদিন বাঁচবে ততোদিন মানুষের উপকার করে যাবে বলে চাঁদনী বিডিতে দেওয়া স্বাক্ষাৎকারে রক্তের ফেরিওয়ালা চৌধুরী আশরাফুজ্জামান বাবু ওরফে বাবু মাস্টার বলেন, রক্তদান ও সংগ্রহ করে মানুষের জীবন বাঁচানো ও অসহায় মানুষের পাশে থাকাটাই আমার তৃপ্তি। আমি ২০১৮সালের পূর্বে থেকে এই কাজে জড়িত আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। নিজে ২২ বার রক্তদান করেছি, ইনশাআল্লাহ যতদিন বাঁচবো, রক্তদান করে যাবো, কোনো রোগীর রক্ত প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে স্বেচ্ছায় রক্তের ব্যবস্থা করে থাকি। কেউ রক্তদান করতে চাইলে অথবা কারো ডোনারের প্রয়োজন হলে দুজনেরই রক্তের গ্রুপ, নাম ঠিকানা ও মোবাইল নম্বর রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করা হয়। পরে কারো রক্তের প্রয়োজন হলে ওই রেজিষ্ট্রারের লিস্ট অনুযায়ী আগ্রহী রক্তদাতাদের সহযোগীতায় স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ প্রদানকরি। এতে করে ওই রোগীদের জীবনে আশার আলো জাগে।

আমাদের সমাজে বেশির ভাগ মানুষই রক্ত দিতে ভয় পায়। এই ভয় থেকেই নিজের আত্মীয়-স্বজনকেও রক্ত দেওয়া থেকে বিরত থাকে। আর আমি মানুষের এই ভয়কে দূর করার জন্যই বিপদের সময় রক্ত দেই তবে কৌশলে তাদের (অন্য রোগী) কাছ থেকে পরবর্তি সময়ে স্বেচ্ছায় রক্তদানের প্রতিশ্রুতি আদায় করি, যাতে করে সমাজে স্বেচ্ছায় রক্তদানকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের সমাজে স্বেচ্ছায় রক্তদানকারীর সংখ্যা বৃদ্ধি পেলে আর কোন মানুষ রক্তের অভাবে অকালে মারা যাবে না। আমি শুধু ঝিকরগাছা উপজেলাতে নয় বরং সেবা সংগঠনের মাধ্যেমে সারা বাংলাদেশ জুড়ে কাজ করতে চাই। এছাড়াও আমাদের এই সেবা সংগঠনকে সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে এগিয়ে নিতে চাই। আমি আজীবন মানুষের পাশে থেকে তাদের উপকার করে যেতে চাই।


যশোর উপজেলার উপনির্বাচনে নৌকার মাঝিকে অভিনন্দন জানিয়েছে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন

যশোর উপজেলার উপনির্বাচনে নৌকার মাঝিকে অভিনন্দন জানিয়েছে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন

যশোর উপজেলার উপনির্বাচনে নৌকার মাঝিকে অভিনন্দন জানিয়েছে
যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য  আনোয়ার হোসেন
আফজাল হোসেন চাঁদ :
যশোর সদর উপজেলার উপনির্বাচনে নতুন নৌকার মাঝি হলেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। তাকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান আনোয়ার হোসেন।
rআগামী ৭ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। বর্তমানে যশোর সদর উপজেলার উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী হয়েছেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান আনোয়ার হোসেন শনিবার গণমাধ্যমকর্মীদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারো যোগ্য নেতৃত্ব প্রমাণ দিলেন। যশোর সদর উপজেলার উপনির্বাচনে নতুন নৌকার মাঝি করলেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ভাইকে। মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ভাই ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক  সাধারণ সম্পাদক ও সভাপতি। পরবর্তীতে যশোর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বর্তমানে যশোর জেলা আওয়ামিলীগের সাংগাঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ভাই যশোর সদর উপজেলার উপ নির্বাচনে আমাদের দলীয় নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং যশোর সদর উপজেলার উপনির্বাচনে নতুন নৌকার মাঝি হিসাবে মনোনীত শ্রদ্ধেয় বড় ভাই মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কে আমার পক্ষ হতে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

 আধুনিক প্রযুক্তিতে পাট চাষে ৯০ দিনেই সফল তরুণ উদ্যোক্তা মিঠুন সরকার

আধুনিক প্রযুক্তিতে পাট চাষে ৯০ দিনেই সফল তরুণ উদ্যোক্তা মিঠুন সরকার

আফজাল হোসেন চাঁদ :

আধুনিক কৃষির ধারণা থেকে নিজের উদ্ভাবিত পদ্ধতিতে ভারতের বারি মহারাষ্ট্র-১ জাতের পাট চাষ করে মাত্র ৯০ দিনে সফল হয়েছে তরুণ উদ্যোক্তা মিঠুন সরকার (২৩)। সে উপজেলার সন্তোষনগর গ্রামের মৃত দিলীপ সরকারের ছেলে। ৩০ জুন ২০২০ এ লিভার জনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। বাবার মৃত্যুতে তার উপর শোকের ছায়ালেগে থাকলেও মায়ের ভালোবাসার পরশে সংসারের হাল ধরতে হয় তাকে। তবুও তার পড়াশুনা থেমে যায়নি। বর্তমানে মিঠুন সরকার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর আঞ্চলিক কেন্দ্রের ঝিনাইদহ এগ্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউটে 'ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন" এ অধ্যায়নরত।

পড়াশুনার পাশাপাশি বাবার রেখে যাওয়া ৬৯ শতাংশ দু ফসলী জমিতে তিন ফসলীতে পরিণত করে ক্রমাগতই আর্থিক ভাবে লাভবান হচ্ছে এবং এলাকার মধ্যে একজন সফল উদ্যেক্তা হিসেবে পরিচিতি পেয়েছে। সে লাইনিং পদ্ধতিতে পাটের বীজ বপন করে কাঙ্খিত ফলন ঠিক রেখে মাত্র ১২৫ দিনের পাট চাষকে ৯০ দিনে নিয়ে এসে এলাকার মানুষের মাঝে তাক লাগিয়ে দিয়েছেন। লাইনিং পদ্ধতিতে তার জমিতে পাট চাষ করে শ্রমিক, সেচ এবং সার কম লাগে ও বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ কম হওয়ায় অন্যান্যদের চেয়ে বিঘাপ্রতি উৎপাদন ব্যয় কমেছে শতকরা ৫০ শতাংশ। এছাড়াও উৎপাদন হয়েছে বিঘাপ্রতি প্রায় ১২মণ পাট।  

এ বিষয়ে তরুণ উদ্যোক্তা মিঠুন সরকার বলেন, ‘আধুনিক পাট চাষে সফলতার পিছনে নিজের মেধাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। এছাড়াও উপজেলা কৃষি অফিসার ও গবেষণা কাজে সব সময় উৎসাহ এবং সার্বিক সহযোগিতা  দিয়ে এসেছে ঝিনাইদহ এগ্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউট’। 

উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ হোসেন পলাশ বলেন, আমাদের উপজেলার অর্ন্তগত মাগুরা ইউনিয়নের ক্ষুদে একজন উদ্যোক্তা হলো মিঠুন সরকার। সে এমাগতই চাষাবাদের মাধ্যমে ব্যাপক সফলতা অর্জন করেছে। একজন উদ্যোক্তার সফল হতে যে গুন দরকার হয় সেটা তার মধ্যে রয়েছে। আমি আশাকরি সে তার লক্ষ্য পূরণ করে একদিন উপজেলার মধ্যে সফল উদ্যোক্তা হবে। 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর আঞ্চলিক কেন্দ্রের ঝিনাইদহ এগ্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউটের কো-অর্ডিনেটিং অফিসার এমএস শাহনাজ ফেরদৌস বলেন, ‘ আমরা প্রতিটা শিক্ষার্থীদের সমান গুরুত্বের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে পাঠদান করে থাকি। মিঠুন সরকার সবসময় আমাদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে গবেষণার সার্বিক পরামর্শ গ্রহণ করেছেন। তাঁর এ সাফল্যে আমরা গর্বিত।


মানুষের অসম্ভব বলে কিছুই নেই....জেলা প্রশাসক (ভারঃ) হুসাইন শওকত

মানুষের অসম্ভব বলে কিছুই নেই....জেলা প্রশাসক (ভারঃ) হুসাইন শওকত

 ঝিকরগাছায় এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি'র পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

মানুষের অসম্ভব বলে কিছুই নেই....জেলা প্রশাসক (ভারঃ) হুসাইন শওকত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি'র পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অর্পন-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ও জাগ্রত ঝিকরগাছা সংগঠনের সহযোগিতায় শনিবার সকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা মিলনায়তনে লেখক রাশেদুল ইসলামের ‘লকডাউনে আমার মা’ নামক বইয়ের উপর আলোচনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হুসাইন শওকত।

তিনি তার বক্তব্যে বলেন, মানুষের অসম্ভব বলে কিছুই নেই, তারই বাস্তব প্রমাণ দিলো আমার জেলার মধ্যে ঝিকরগাছা উপজেলার শিক্ষার্থীরা। এই লকডাউনের মধ্যে আমাদের শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি, পাঠ্যপুস্তকের বাহিরে ‘লকডাউন আমার মা’ নামক আরেকটি পুস্তক পাঠ্যকরে এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আজ তারা পুরস্কার প্রাপ্ত হয়েছে। তাদেরসহ সকলকে আমার জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

দেশবরেণ্য কথাসাহিত্যিক ও এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি কমিটির ঝিকরগাছা পর্বের আহ্বায়ক হোসেনউদ্দীন হোসেন'র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, শিক্ষা ব্যবস্থাপক, কবি ও গবেষক ডক্টর সাঈফ ফাতেউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, অর্পন-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমিনা পারভিন, অর্পন-দর্পণ স্মৃতি ফাউন্ডেশন প্রধান নির্বাহী ও এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি প্রতিযোগিতার আলোচ্য বইয়ের লেখক মোঃ রাশেদুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ প্রমুখ।

জাগ্রত ঝিকরগাছার নির্বাহী পরিচালক মাহাবুব শাহারিয়ার অনুষ্ঠান সম্পর্কে বলেন, সারাদেশের মধ্যে অর্পন-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের প্রথম পর্ব ঝিকরগাছা উপজেলায় আয়োজন করায় আমরা গর্বিত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাগ্রত ঝিকরগাছা সংগঠনের উদ্যোক্তা ফারহানা বিলকিস ও শিরিন সুলতানা।


 ঝিকরগাছায় জাগ্রত নাগরিক কমিটির তথ্য অধিকার আইনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় জাগ্রত নাগরিক কমিটির তথ্য অধিকার আইনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

জাগ্রত বিবেক নিয়ে দুর্নীতির বিরুদ্ধে রুঁখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দুর্নীতিকে সর্বান্তকরণে ঘৃণা করার সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছায় জাগ্রত নাগরিক কমিটির জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার আইনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের ঝিকরগাছা উপজেলা শাখা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের ঝিকরগাছা উপজেলা শাখা সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তুর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, স্থানীয় বহু প্রচারিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক মবিনুল ইসলাম মবিন। তিনি তার বক্তব্যে বলেন, সামাজিক সংগঠনসমূহের কার্যকর ও দৃশ্যমান সম্পৃক্ততা ছাড়া দুর্নীতি বিরুদ্ধে অসম লড়াইয়ে বিজয় অর্জন সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠায় মূল প্রতিবন্ধকতা দুর্নীতি আর এ বাধা পেরিয়ে অগ্রসর হওয়ার জন্য অধিকার আদায়ে সক্ষম সামাজিক প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত প্রয়াস এর বিকল্প নেই। 

অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় সভায় প্রধান আলোচ্যক ছিলেন, এমআরডিও সংগঠনের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর। তিনি তার বক্তব্যে বলেন, ক্রমাগত চাপ সৃষ্টি ব্যতিরেকে দুর্নীতির বিরুদ্ধে ন্যায্য অধিকার আদায় সম্ভব নয় এবং এ ধরণের চাপ প্রয়োগ ও দাবি উত্থাপন অব্যাহত রাখতে হবে, পাশাপাশি সামাজিক নানা পর্যায়ে জনসম্পৃক্ততার মাধ্যমে দুনীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, দেশবরণ্য সাহিত্যিক হোসেনউদ্দিন হোসেন, ঝিকরগাছা সরকারি শহিদ মশিউর রহমান কলেজের সাবেক উপাধ্যক্ষ হাফিজুল রহমান, জেলা পরিষদের সদস্য শাহানা আক্তার, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের কেন্দ্রীয় কমিটর সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, যশোর জেলা যুব ইউনিয়নের আহবায়ক মেহেনাজ নাসরিন শীলা, অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সেবা’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি শাহিদুল ইসলাম শহিদ, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, ডিআরও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরা বেগম, ঝিকরগাছা ক্লিনিক এন্ড ডায়গোনেস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একরামুল হক খোকন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।


 ঝিকরগাছায় ব্যতিক্রম উদ্যোগে এগিয়ে যাওয়ার জন্য বইপড়ি প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ব্যতিক্রম উদ্যোগে এগিয়ে যাওয়ার জন্য বইপড়ি প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

অর্পণ-দর্পণ এর প্রথম আয়োজন ছিল যশোরের ঝিকরগাছা উপজেলায়। ব্যতিক্রম উদ্যোগে এগিয়ে যাওয়ার জন্য বইপড়ি প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে, ঝিকরগাছা উপজেলার সমাজকল্যাণ মূলক সংগঠন "জাগ্রত ঝিকরগাছা’র সহযোগিতায় ও লেখক রাশেদুল ইসলাম লকডাউনে আমার মা শিরোনামের নির্ধারিত বইটির উপর দেশব্যাপী চলছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় রয়েছে আছে তিনটি ধাপ। যার মাধ্যমে প্রথম ধাপে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থী পাঠকগণের মধ্যে বিনামূল্যে বই বিতরণ। দ্বিতীয় ধাপে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার হল রুমে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা হতে ১টা পর্যন্ত নেওয়া হয়েছে পরীক্ষা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিন ক্যাটাগরিতে ৪০টি নৈর্ব্যক্তিক এবং ৫টি বড় প্রশ্নের সর্বমোট ১০০নাম্বারের পরীক্ষায় শিক্ষার্থীরা অংশনিয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক এবং জাগ্রত ঝিকরগাছা'র প্রধান উপদেষ্টা হোসেনউদ্দীন হোসেন’র নির্দেশনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষাবিদ এএসএম জিল্লুর রশিদ’র সমন্বয়ের দ্বিতীয় ধাপে মোট ৮৩জন শিক্ষার্থী পাঠকের মধ্যে আয়োজিত হলো পরীক্ষা। পরীক্ষা পর্বে নিরীক্ষক হিসাবে দায়িত্বপালন করেন, জাপানের শিজিওকা বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট রিসার্চার মোস্তাফিজুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস বিভাগের ফারহানা বিলকিস। পর্যবেক্ষক হিসাবে ছিলেন, সরকারি শহীদ মশিউর রহমান কলেজের প্রভাষক মনিরুজ্জামান, সাংবাদিক এম.আর মাসুদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, জাগ্রত ঝিকরগাছা'র পরিচালক মাহবুব শাহরিয়ার, এসিয়ান টিভির সাবেক সহকারী প্রযোজক শেখ মুসাফির মোমিনুর, রিয়াজ রায়হান, আসাদুজ্জামান আকাশ, ইশতিয়াক ইমন, দীপায়ন সরকার,তানজুম সাকিব সহ আরও অনেকে।

এ বিষয়ে জাগ্রত ঝিকরগাছা' র পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইন বলেন, আমি অর্পণ- দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় এমন একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের এগিয়ে যাওয়ার জন্য বইপড়ি প্রতিযোগিতার আয়োজনের ৩য় ধাপে আগামী ৪সেপ্টেম্বর ২০২১ শনিবার আজকের পরীক্ষার ভেন্যু দারুল উলুম কামিল মাদ্রাসায় নির্বাচিত ৯জন প্রতিযোগীকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিন গ্যাটাগরিতে ৩০০০,২০০০,১৫০০ টাকার প্রাইজবন্ড ও এক বান্ডিল বই উপহার দেওয়া হবে। এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারীগণও পাবে বই। সবার জন্য থাকবে সার্টিফিকেট।


ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ বিতরণের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ বিতরণের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

 


আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক ঝিকরগাছা উপজেলার ফুল চাষীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঝিকরগাছার পানিসারা ও গদখালী ইউনিয়নের ফুল চাষীদের দীর্ঘদিনের দাবী ফুল বাজারযাত করণে আরো উন্নত ব্যবস্থা গ্রহণের সহায়তা গ্রহণ করবে সরকার। বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত এই গদখালীতে ফুলের চাষ যেন আরো ব্যাপক হারে বৃদ্ধি পায় সেকারণে ফুল চাষী ও ব্যবসায়ীদের সর্বদা সহযোগিতা করতে জননেত্রী শেখ হাসিনা সরকার বদ্ধ পরিকর। জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে তিনি আরো বলেন, সমবায়ের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রেই উন্নতির মাধ্যমে একটি উন্নয়নশীল দেশ গড়ে তোলা সম্ভব।

এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ, বিআরডিবি থেকে এসএমই ঋণ নিন, দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখুন এই স্লোগানকে সামনে রেখে পানিসারা-গদখালীর ফুল বিপণন কেন্দ্রে  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তামিজুল ইসলাম খানের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন, যুগ্ম পরিচালক (সম্প্রসারণ ও বিশেষ প্রকল্প) কৃষিবিদ মোঃ আবদুল কাদের, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, মনিরামপুর সার্কেল আশিক সুজা মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডা: কাজী নাজিব হাসান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী, নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, শিওরদাহ ফাঁড়ি ইনচার্জ এসআই (নি:) মোঃ আব্দুল মালেক প্রমুখ।

যশোরে লাল সবুজের পতাকা পড়ে মাঠে আছে মাস্ক বিক্রেতা মনা

যশোরে লাল সবুজের পতাকা পড়ে মাঠে আছে মাস্ক বিক্রেতা মনা

আফজাল হোসেন চাঁদ :

যশোরের কোভিড-১৯ থেকে রক্ষা করতে লাল সবুজের পতাকা পড়ে মাঠে আছে মাস্ক বিক্রেতা শামীম আহমেদ মনা। সততাকে মূলধন বানিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তাহলে নিশ্চই সকলেই সাফলতা আসবেই। যার বাস্তবতায় কাজ করে চলেছেন যশোরের বকচর হুশতলা গ্রামের এই ব্যক্তি। বাড়িতে পুঁজি বলতে একটা মাত্র সেলাই মেশিন। তিনি পেশায় ছিলেন একজন পোশাক কারিগর বা দর্জি। পরিবারের ৪সদস্য নিয়ে গড়ে ওঠা সোনার সংসার। স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশুদের পোশাক নিজ হাতে তৈরি করা স্কুল ড্রেস, ঘটি প্যান্ট, জামা, ফতুয়া বিক্রির উপার্জিত অর্থ দিয়ে স্রষ্টার অসীম কৃপায় মোটামোটি সংসারটা ভাল ভাবে চলতো। হঠাৎ দেশে ২০১৯ সালের শেষের দিকে নভেল করোনাভাইরাসের সংক্রমণের উৎপত্তি দেখা যায় এবং দেশে শুরু হয় টানা লকডাউন। আর এই লকডাউনের মধ্যে তার ব্যবসায় ভাটা পড়ে। তিনি কি করবেন ? কি করে তার সংসারের হাল ধরবেন এটা নিয়েই দিশেহারা হয়ে যান। সংসারে অভাব-অনটন যেন তার নিত্যদিনের সঙ্গী। সংসারে আজ চাল থাকলেও তরকারী থাকে না, তরকারী থাকলেও চাল থাকে না। এভাবেই জীবন-জীবিকা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকে। প্রবাদে বলে, স্রষ্টা কম রুজি করে কিন্তু তার বান্দাকে নিরাশ করেন না। এই কথাকে মনের সামনে এনে মনা ২০২০সালের শুরু থেকেই নেমে পড়েন নতুন এক ব্যবসায়। করোনা প্রতিরোধ সামগ্রী বিক্রির ব্যবসা। এই ব্যবসায় তার নিজের এবং সেই সাথে দেশের মানুষেরও উপকার হবে বলে তিনি আশাবাদি। ব্যবসায়ের নতুন পদ্ধতি হিসাবে বাংলাদেশের পতাকার রঙের লাল সবুজ কাপড় দিয়ে নিজের তৈরি করা পোশাক পরিধান করে যশোর জেলার বিভিন্ন উপজেলার গ্রাম-গঞ্জে পায়ে হেঁটে করোনা ভাইরাস থেকে সচেতন করতে বাজারের কেনা ও নিজের তৈরী করা মাস্ক বিক্রয় করে চলেছেন। তিনি বাজারের কেনা মাস্ক ৫পিচ ১০টাকা এবং নিজের তৈরি করা মাস্ক প্রতি পিচ ১০টাকা হারে বিক্রয় করেন। সারদিন মাস্ক বিক্রয় করা পরে দিনশেষে মূল অর্থ বাদ দিয়ে এক হাজার থেকে দেড় হাজার টাকা উপার্জন করেন তিনি। চলতে পথে সে যদি কোন ব্যক্তির মুখে মাস্ক না দেখেন তাহলে সেই ব্যক্তির পকেটে টাকা না থাকলেও তিনি বিনামূল্যে মাস্ক দিতে দেখা গেছে। 

মাস্ক বিক্রেতা শামীম আহমেদ মনা জানান, আমি গরিব মানুষ ভাই। আমি তো মহামারী করোনা ভাইরাসের সময় কারো পাশে থাকতে পারবো না। তবুও আল্লাহর অশেষ রহমতে আমি জনসেবা মূলক কাজ করে পেরে নিজেকে ধন্য মনে করি। যে কাজ করে মানুষের পাশে থাকা যায় এবং সবার ভালবাসা পাওয়া যায় এমন কাজ বর্তমানে ক’জন ব্যক্তি করে?

 ঝিকরগাছায় বেকার মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণের পরিসমাপ্তি

ঝিকরগাছায় বেকার মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণের পরিসমাপ্তি

আফজাল হোসেন চাঁদ :

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় যশোরের ঝিকরগাছা উপজেলার বেকার মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ৫দিনের হস্তশিল্প ( কচুরীপানার পণ্য) বিষয়ক প্রশিক্ষণের পরিসমাপ্তি হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক কমিটির আয়োজনে, উপজেলা পরিষদের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি’র(জাইকা) সহযোগিতায়  সোমবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান’র সভাপতিত্ব উপস্থিত ছিলেন, ইউজিডিপি’র উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর দুলাল দেবনাথ, উপজেলা সমবায়ের উদ্যোক্তা সাঈদ হাফিজ প্রমুখ।


ফিলিস্তিনে নির্বিচারে বিমান হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন

ফিলিস্তিনে নির্বিচারে বিমান হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন

 

আফজাল হোসেন চাঁদ :

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হোক, আগ্রাসী ইসরায়েল নিপাত যাক এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছার একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ এর আয়োজনে ফিলিস্তিনে নির্বিচারে বিমান হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে শতশত মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০টায় স্থানীয় বাসস্ট্যান্ডে সেবা সংগঠনের সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা পৌরসাভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। এসময় উপস্থিত ছিলেন, সেবা সংগঠনের উপদেষ্টা সাংবাদিক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য কিবরিয়া মোর্শেদ, সদস্য সোহান উদ্দিন শান্তি, আসাদুল জামান, আসলাম হোসেন, ধারাভাষ্যকার ডাঃ আবু রায়হান রাজ সহ সেবা সংগঠনের সাথে একাত্মতা ঘোষনা ঝিকরগাছা  প্রেসক্লাব, ব্লাড ফাউন্ডেশন, একতা ব্লাড ডোনেশন সোসাইটি, ব্লাড ব্যাংক, বন্ধু কল্যাণ সেবা সংঘ মানবাধিকার ফাউন্ডেশন, ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়ন এবং আসলাম নিউ বেডিং হাউজ নামক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

 ঈদের আগেই বাড়ি ফিরল ঝিকরগাছার কোয়ারেন্টাইনের ৯৮জন

ঈদের আগেই বাড়ি ফিরল ঝিকরগাছার কোয়ারেন্টাইনের ৯৮জন

আফজাল হোসেন চাঁদ :

ভারত থেকে বেনাপোল বর্ডার দিয়ে দেশে ফিরে আসা বিভিন্ন অঞ্চলের নাগরিকদেরকে যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ কোয়ারেন্টাইন সেন্টারে ১৪দিনে অবস্থানের পরে, ঈদের আগেই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মুক্ত হয়ে বাড়ি ফিরল ৯৮জন। এই মুক্তিপ্রাপ্ত নাগরিকরা বাড়ি ফিরে স্বাধীন ভাবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারবেন। গাজীর দরগাহ কোয়ারেন্টাইন সেন্টারে ১৪দিন শেষ করায় নাগরিকদের সাথে দেখা করে কুশল বিনিময় করেন, যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। এছাড়াও তিনি গাজীর দরগাহ কোয়ারেন্টাইন সেন্টারের কর্মরত আনসার ভিডিপির সদস্য ও পরিচ্ছন্নকর্মীদের মধ্যে ঈদ সেলামী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম, যশোরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, কাজী আতিকুর রহমান, মেহেরাজ শারমিন, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রশিদুল আলম, উপজলো জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার, থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ, গদখালী ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা আয়ুব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ২৮ এপ্রিল থেকে গাজীর দরগাহ কোয়ারেন্টাইন সেন্টারে ভারত থেকে যাত্রী আসা শুরু করে। মোট ১৪১ জন ব্যক্তি এখানে ১৪ দিন করে অবস্থান করেন। উপজেলার গাজীর দরগাহ কোয়ারেন্টাইন সেন্টার থেকে শুক্রবার পবিত্র ঈদ উল ফিতরের দিনে বাড়ি ফিরবেন ১২জন। তবে নতুন করে যদি আজ (বৃহস্পতিবার) কোন ব্যক্তি দেশে না ফেরে তাহলে ০৬জন কোয়ারেন্টাইন সেন্টার থেকেই ঈদ উল ফিতর উদযাপন করবে। ২৮ এপ্রিল থেকে অদ্যবধি ঝিকরগাছা গাজীর দরগাহ কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্ব পালন করে আসছেন, ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান।

তিনি সংবাদকর্মীদের জানান, ঈদের দিন কোয়ারেন্টাইন সেন্টারে অবস্থানরত ব্যক্তি ও সেন্টারের স্টাফদেরকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।কোয়ারেন্টাইন সেন্টার থেকে ব্যক্তিদেরকে করোনা টেস্ট করার পর ছাড়া হচ্ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, ভারত ফেরত যাত্রীদের থেকে যাতে দেশে কোন সংক্রামণ না ছড়ায় এজন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।


ঝিকরগাছায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান

ঝিকরগাছায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান

 

আফজাল হোসেন চাঁদ : 

মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান এই স্লোগানকে সামনে রেখে, যশোরের ঝিকরগাছায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক যুবদের জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, ডিআরও'র নির্বাহী পরিচালক মনিরা বেগম, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।


 ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ভূমি অফিসে মুজিব বর্ষের আলো ছড়ালো

ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ভূমি অফিসে মুজিব বর্ষের আলো ছড়ালো

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজিত জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলাব্যাপী ছড়িয়ে গেলো আলো। এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে (মুজিব বর্ষে)  আলো ছড়ালো গদখালী ইউনিয়ন ভূমি অফিসে ১৬মার্চ হতে আজ অবদি আলোকসজ্জার আয়োজন চলছে। যেটা যশোরের মধ্যে অন্য ভূমি অফিস এমন আলোকসজ্জা করেনি বলে অভিমত ব্যক্ত করেছেন গদখালী ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ শহিদুল ইসলাম।

গদখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আয়ুব হোসেন বলেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। যিনি বিশ্ব দরবারে আমাদের দিয়েছেন একটা ভূখণ্ড, একটি পতাকা, একটি মানচিত্র ও আমাদের পরিচয়। তিনি জন্ম নিয়েছিলেন বলেই জন্ম নিয়েছে বাংলাদেশ। দেশের সব উন্নয়ন পরিকল্পনার সূচনা বঙ্গবন্ধুর হাত ধরেই। তার হাত ধরেই সংবিধান পেয়েছি। বঙ্গবন্ধু কবির মতো দেশের সব উন্নয়ন সাজিয়েছেন। তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ স্বতঃস্ফূর্তভাবে উদযাপনের জন্য আমাদের পক্ষে আলোকসজ্জার আয়োজন।


ঝিকরগাছায় বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে পাঠচক্রের আয়োজন

ঝিকরগাছায় বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে পাঠচক্রের আয়োজন

 
আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইনে পাঠচক্রের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলার ৪২মাধ্যমিক বিদ্যালয়, ৩২মাদ্রাসা ও ৯টি কলেজের মধ্যে ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২৪জন শিক্ষার্থী মঙ্গলবার দুই ধাপে অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডের অনলাইনে ১০০ এমসিকিউ প্রশ্নের গুগল ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

পাঠচক্রের আয়োজনের বিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ বলেন, পূর্বে পাঠচক্রের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ৫শ কপি করে মোট ১হাজার কপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা নামক দু’টি বই বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় গত ২৭ফেব্রুয়ারী ঝিকরগাছা উপজেলা পরিষদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ ২০২০-২১’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ৯৩টি প্রতিষ্ঠানের ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কারাগারের রোজনামচা নামক দু’টি বই উপর গুগল ফর্ম ব্যবহার করে অনলাইনে পাঠচক্রের আয়োজন করা হয়েছে। এবং পরবর্তীতে দ্বিতীয় রাউন্ড আগামী ১৬মার্চ অনুষ্ঠিত হবে।


 ঝিকরগাছায় সমবায়ের একদিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

ঝিকরগাছায় সমবায়ের একদিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা সমবায় কার্যালয়ের সার্বিক সহযোগিতায় শনিবার সমবায়ের উপর একদিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ৫টি সমবায়ের ২৫জন সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু।

তিনি তার বক্তব্যে বলেন, সমবায়ীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। বিশেষ করে সমবায়ের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি, সমবায় সমিতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং সমবায় সমিতির মাধ্যমে নিজস্ব মূলধন সৃষ্টি করে অর্থ মাসাজিক কার্যক্রম জোরদার করার পরামর্শ দেন। এছাড়াও সমবায় সমিতি গুলো আর্থিক স্বক্ষমতা বৃদ্ধির জন্য উপজেলা পরিষদ হতে বিভিন্ন আয় বর্ধন মূলক প্রশিক্ষণ ও সেলাই মেশিনের মত সমগ্রী সরবরাহ করে সার্বিক সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে পরামর্শ দেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার এসএম মঞ্জুরুল হক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যশোরের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান প্রমুখ।


 ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালা'র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালা'র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

চাঁদনী বিডি ডেস্ক  :

যশোরের ঝিকরগাছা কল্যাণ সমিতির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা'র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় ঝিকরগাছা পেন ফাউন্ডেশনের আয়োজনে রূপান্তর হস্তশিল্পের উপজেলা মোড়স্থ কার্যালয়ের অনুষ্ঠানে পেন ফাউন্ডেশন ও স্বপ্নলোকের পাঠশালা'র সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক ও গবেষক সফিয়ার রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ। এসময় উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা দুলাল পদ দেবনাথ, কবি ও সাহিত্যিক টিপু সুলতান, পেন ফাউন্ডেশন ও স্বপ্নলোকের পাঠশালা'র প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, র‌্যাটস-আই’র ব্যাবস্থাপনা পরিচালাক ও ঝিকরগাছা কল্যাণ সমিতির প্রতিনিধি মোঃ তৌহিদুর রহমান, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, শিক্ষক সাবিনা হীরা, রিজন বিশ্বাস, শারমীন আক্তার শান্তা ইসলাম, বিথী, হস্তশিল্প প্রশিক্ষক শাহনাজ পারভীন নিসু, রোভার জুবায়ের বিন মকলেছ এবং রোভার মোঃ রহমত উল্লাহ সহ আরো অনেকে। এসময় সর্বমোট ৭০জন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 ঝিকরগাছায় সিপিএইচডি আয়ুবেদিক ও কনজ্যুমারের শুভ উদ্বোধন

ঝিকরগাছায় সিপিএইচডি আয়ুবেদিক ও কনজ্যুমারের শুভ উদ্বোধন

আফজাল হোসেন চাঁদ :

সিপিএইচডি আয়ুবেদিক ও কনজ্যুমার যশোরের ঝিকরগাছায় হেড ডিপো’র শুভ উদ্বোধন করেন সিপিএইচডি’র মুখ্যপাত্র ও জাকিরপাটি যুব সেচ্ছা সেবক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান দেশের আলোড়ন সৃষ্টিকারী সিপিএইচডি আয়ুবেদিক ও কনজ্যুমার’র উপকারীতা ও প্রয়োজনীতা এখন মানুষের ঘরে ঘরে আত্মপ্রকাশ করেছে। যারা আমাদের পর্ণ্য ব্যবহার করবে তারাই এই সুফল পাবে।

ঝিকরগাছা বাজারের হাজী মোবারক আলী মার্কেটের মের্সাস আলম গার্মেন্টসে বুধবার বিকাল ৫টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিপিএইচডি’র সহকারী মুখ্যপাত্র দিদারুল ইসলাম রবিন, মোঃ মোশারফ হোসেন, হারুন অর রশিদ পিন্টু, রাজিব হায়দার তাজ, মনির হোসেন, যশোর জেলার সভাপতি শাহিন আলম, ঝিকরগাছা ডিপো প্রধান মোঃ আলমগীর হোসেন আলম,  মোঃ শামীম আহমেদ, সিপিএইচডি’র ঝিকরগাছা উপজেলার স্থানীয় পর্যায়ের এজেন্ট সহ আরো অনেকে।

ঝিকরগাছায় গ্রাম্য পশু চিকিৎসক আমিনুরের ভিজিটিং কার্ডে সরকারি লোগো

ঝিকরগাছায় গ্রাম্য পশু চিকিৎসক আমিনুরের ভিজিটিং কার্ডে সরকারি লোগো

আফজাল হোসেন চাঁদ :

ঝিকরগাছায় সরকারি কর্মকর্তা না হয়েও ভিজিটিং কার্ডে সরকারি লোগো ব্যবহার করছে আমিনুর রহমান নামের এক গ্রাম্য পশু চিকিৎসক। সে সরকারী লোগো ব্যবহার করে এলাকার বিভিন্ন মানুষের সাথে অবাধে প্রতারণা শুরু করেছেন। তার গ্রামের বাড়ি মনিরামপুর উপজেলার সালামতপুর। বর্তমানে তিনি পৌরসদরের কীর্তিপুর গ্রামে বসবাস করেন। নিজেকে এলাকার মানুষের নিকট বড় মাপের ব্যক্তি বানাতে ভিজিটিং কার্ডে সরকারি লোগো ব্যবহারের মাধ্যমে উপজেলা ও পৌরসদরের বিভিন্ন এলাকায় গবাদি প্রাণি চিকিৎসক ও সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত বলে প্রচার করে সাধারণ মানুষকে হয়রানী করছে। এই বিষয়ে এলাকার সচেতন মহল আমিনুর রহমান নামের এই গ্রাম্য পশু চিকিৎসকের শাস্তির দাবি করেছেন।

গ্রাম্য পশু চিকিৎসক আমিনুর রহমান জানান, আমি কোনো সরকারি কর্মকর্তা না। আমি যুব উন্নয়ন, সাফি মেডিকেল ও ঝিকরগাছা হাসপাতাল থেকে প্রশিক্ষণ নিয়েছি। যুব উন্নয়ন ও সাফি মেডিকেল থেকে প্রশিক্ষণ নিয়ে আরো ভালোভবে শেখার জন্য হাসপাতালে পাঠায়। তারপর বড় বড় টিএনও, সার্জেন অফিসার আছে তাদের সাথে দেখে দেখে হাসপাতালে অনেক রোগী আসে আমরা সেগুলো দেখি। ভিজিটিং কার্ডে সরকারি লোগো ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, এই মনোগ্রামটা কায়েমকোলাতে বানাইছে। আমি এতে মনোগ্রাম দেয়নি।

উপজেলা প্রাণী সম্পদ অফিসার তপনেশ্বর রায় জানান, সরকারি কর্মকর্তা ছাড়া এই লোগো ব্যবহারও শাস্তিযোগ্য অপরাধ। আইনত এভাবে লেখার নিয়ম নেই। যদি আইনি প্রক্রিয়ায় যাওয়া হয়, তবে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান জানান, এটি যদি কেউ করে থাকে, তবে তা দুর্ভাগ্যজনক এবং এটি অনৈতিক। ডিগ্রি অর্জন না করেও ব্যক্তিগত ভিজিটিং কার্ডে সরকারি লোগো ব্যবহারের বিষয়টি আমি জানতাম না। যেহেতু আপনারা আমাকে অবগত করলেন সেহেতু আমি উক্ত বিষয়টির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবো।


 ঝিকরগাছা উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঝিকরগাছা উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে সোমবার সকাল ১১টায়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাহিদুল ইসলাম, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুব আলম রনি, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাগুরা জেলার নিরাপদ খাদ্য অফিসার ও যশোরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অফিসার রিয়াদ হোসেন আবিদ, যশোরের নমুনা সংগ্রহ সহকারী সৌমেন কুন্ডু সাজু সহ ঝিকরগাছা বাজারের হোটেল, মুদি, ফল সমিতির নেতৃবৃন্দ।