কেশবপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কেশবপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 ঝিকরগাছার সাবেক ইউএসই অফিসার এএসএম জিল্লুর রশীদ অবসরের যাওয়ার পূর্বেও জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ

ঝিকরগাছার সাবেক ইউএসই অফিসার এএসএম জিল্লুর রশীদ অবসরের যাওয়ার পূর্বেও জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ

 ঝিকরগাছার সাবেক ইউএসই অফিসার এএসএম জিল্লুর রশীদ অবসরের যাওয়ার পূর্বেও জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ


আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) এএসএম জিল্লুর রশীদ আগামী ০১ ফেব্রুয়ারী অবসরের যাওয়ার পূর্বেও জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি মশিয়ূর রহমান আইন মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কেরামত আলী বিশ্বাস ও মিসেস আমিনা সুলতানার জৈষ্ঠপুত্র।

২০০৪-১২ ও ২০১৮-২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ১২ বছর ঝিকরগাছা উপজেলায় দায়িত্বে থেকে ২৮টি বছর চাকরি জীবন অতিবাহিত করে ব্যাপক সাফল্যতা অর্জনের ফসল হিসেবে এবার জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে কেশবপুর উপজেলার বদলী হন। তারপর ২০২৫ খ্রিষ্টাব্দে মনিরামপুর উপজেলা সহ অতিরিক্ত দায়িত্বে শার্শা উপজেলায় বর্তমানে কর্মরত আছেন। ঝিকরগাছা উপজেলায় কর্তব্যরত থাকাকালীন সময়ে ঝিকরগাছা বিএম হাই স্কুল, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার উন্নয়ন ও  বাকবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ঝিকরগাছার শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতি, বিজ্ঞান, খেলাধুলার উন্নয়ন অগ্রগতিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার সময়ে তার অনুপ্রেরণা ও নির্দেশনায় ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় দেয়ালিকা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে শিক্ষা, সাহিত্য, সংষ্কৃতি, বিজ্ঞান, ক্রীড়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।

তিনি ১৯৯৪ সাল থাকে বিভিন্ন উপজেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করে আসছেন। সরকারি রুটিন দায়িত্বের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে স্থানীয়ভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকেন যা স্থানীয় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের কাছে প্রসংসনীয়। তার কার্যকালে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতি, বিজ্ঞান শিক্ষার চর্চা ও উন্নয়নে তার চেষ্টা ও উদ্যোগ অনুসরনীয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে যশোর জেলা পর্যায়ে ৫ম (২০১৯, ২২, ২৩, ২৪, ২৬) এবং খুলনা বিভাগীয় পর্যায়ে ২য় বারের (২০২৪, ২৬) মত শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। অত্যন্ত শিক্ষানুরাগী মানুষ হিসাবে তিনি শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে দীর্ঘ প্রায় ৩১ বছর চাকুরী শেষে আগামী ০১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করবেন।

উল্লেখ্য, তিনি নিজ জন্মস্থানে নিজ উদ্যোগ ও অর্থায়নে বাবা মায়ের নামে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রিম স্কুল নামে একটি মানসম্মত স্বপ্নের  শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে উন্নত মানসম্মত শিক্ষার জন্য প্রচেষ্টা চলছে।


বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ

 বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ

আফজাল হোসেন চাঁদ :

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায়, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টার সময় কেশবপুর প্রেসক্লাব হলরুমের  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাংবাদিক মো. সাইফুল ইসলাম।

কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, ঝিকরগাছা উপজেলা কমিটির সদস্য সিরাজুল ইসলাম সহ কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এছাড়াও শুক্রবার বেলা সাড়ে ৩টায় বাগেরহাটে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায়, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে কম্বল বিতরণ বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাংবাদিক মো. সাইফুল ইসলাম।

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের বাগেরহাট জেলার সভাপতি প্রফেসর শাহিদা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদসহ আরও অনেকে।

মানবকল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম ঝিকরগাছা ছাড়িয়ে এখন কেশবপুরে খাদ্য সামগ্রী, খেলার উপকরণ ও গাছ বিতরণ

মানবকল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম ঝিকরগাছা ছাড়িয়ে এখন কেশবপুরে খাদ্য সামগ্রী, খেলার উপকরণ ও গাছ বিতরণ

মানবকল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম ঝিকরগাছা ছাড়িয়ে এখন

কেশবপুরে খাদ্য সামগ্রী, খেলার উপকরণ ও গাছ বিতরণ

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম এখন কেশবপুর উপজেলার ধর্মপুর বটতলা মাদানী তা'লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য খাদ্য সামগ্রী, খেলার উপকরণ ও দুপুরের খাবার সহ বৃক্ষ রোপনের আয়োজন করা হয়েছে।

উক্ত আয়োজনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী আসাদুল জামান ও অন্যান্য প্রবাসীদের সার্বিক সহযোগিতায় শনিবার (০১ নভেম্বর) বেলা ২টার সময় কেশবপুর উপজেলার ধর্মপুর বটতলা মাদানী তা'লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার এই কার্যক্রমে ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্মপুর বটতলা মাদানী তা'লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার নায়েবে মুহতামিম হাফেজ মাজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওঃ আঃ শুকুর, শিক্ষক হাফেজ আজিজুর রহমান, মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা রমজান আলী, সদস্য আরিফ হোসেন, সাংবাদিক সেলিম হোসাইন রনি, মিজানুর রহমান মিজন, জাহাঙ্গীর আলম সহ স্থায়ী বিভিন্ন ব্যক্তিবর্গ।

 

 স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন ঝিকরগাছা জয় করে এবার কেশবপুরে খাদ্য সহায়তা বিতরণ

স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন ঝিকরগাছা জয় করে এবার কেশবপুরে খাদ্য সহায়তা বিতরণ


আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন ঝিকরগাছা জয় করে এবার কেশবপুরের মজিদপুর ইউনিয়নের বাগদহা গ্রামে মহিউসসুন্নাহ কওমী মাদরাসা ও এতিমখানা'র শিক্ষার্থী ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে। এসময় মাদরাসার ৪৮জন শিক্ষার্থী এবং ১০২জন কর্মহীন মানুষের মাঝে প্রতিটি প্যাকেটে আলু, পিয়াজ, সয়াবিন তেল, ডাল, লাচ্চা প্যাকেট সেমাই,  সাধারণ প্যাকেট সেমাই, চিনি, লবন, নুডুলস, ডালদা, প্যাকেট গুড়া দুধ, কিচমিচ ও বাদাম পর্ণ খাদ্য সহায়তা হিসাবে প্রদান করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান। বাগদহা মহিউসসুন্নাহ কওমী মাদরাসা ও এতিমখানার সভাপতি মোঃ সাহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর পলাশ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সফিয়ার রহমান এবং পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মেঘনা ইমদাদ।

এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসা প্রধান আব্দুল হামিদ, পেন ফাউন্ডেশনের কনসালটেন্ট বিশিষ্ট কবি মোঃ টিপু সুলতান, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস ও স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেডিডেন্ট্'স অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, মোঃ রহমত উল্লাহ, ঝিকরগাছার বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল আলিম, সাফওয়ান ইবনে ইমদাদ সহ আরও অনেকে।

উল্লেখ্য, সিআরআই-জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসোবী প্রতিষ্ঠান পেন ফাউন্ডেশন মহামারী করোনাকালীন সময়ে কর্মহীন, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, তরকারী, ঈদ সামগ্রী, নগদ অর্থ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ব্লিডিং পাউডার এবং সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ পোশাক ও শিশু খাদ্য নিয়মিত ভাবে বিতরণ কার্যক্রম পরিচালানা হয়ে আসছে। 


যশোরের কেশবপুরের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ইন্তেকাল

যশোরের কেশবপুরের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ইন্তেকাল


প্রকাশক ও সম্পাদক ডেস্ক :
যশোর-৬ এর কেশবপুর উপজেলার আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তার মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গভীর ভাবে শোক জ্ঞাপন করেছেন।
সংক্ষিপ্ত ইতিহাস : ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে বগুড়া ভি এম গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে ইন্টারমিডিয়েড পাস করেন। ১৯৬০ সালে তিনি ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে তিনি ও তার স্বামী এএসএইচকে সাদেক বাংলাদেশ আওয়ামীলীগে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি কেশবপুর উপজেলার মহিলা আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেন ও তখন থেকে কার্যনির্বাহী কমিটির ১ নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের সদস্য ছিলেন। তার স্বামী এএসএইচকে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন এবং আওয়ামীলীগ থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন। অবশেষে তার স্বামী ০৯/০৯/২০০৭ইং তারিখে ইন্তেকাল করেন। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১২/০১/২০১৪ ইং তারিখে নতুন সরকার গঠিত হলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন এবং ১৫/০১/২০১৪ইং তারিখে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। বিগত ৩০/১২/২০১৮ ইং তারিখের নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু মন্ত্রীসভায় স্থান হয়নি। মৃত্যুকালীন তিনি এক পুত্র ও এক কন্যার জননী। পুত্র তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার ও কন্যা নওরিন সাদেক প্রকৌশলী।