কলারোয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কলারোয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোনাবাড়িয়া আঞ্চলিক রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কলারোয়া ওসি নাসির উদ্দিন মৃধা সাথে মতবিনিময়

সোনাবাড়িয়া আঞ্চলিক রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কলারোয়া ওসি নাসির উদ্দিন মৃধা সাথে মতবিনিময়



চাঁদনী বিডি ডেস্ক :

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া আঞ্চলিক রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কলারোয়া অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা সাথে মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে ।

শুক্রবার(১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলারোয়া থানায় নবাগত অফিসারের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া থানা পুলিশের সেকেন্ড অফিসার জসিম উদ্দিন, কলারোয়া আঞ্চলিক রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সভাপতি কামরুজ্জামান সোহাগ, উপদেষ্টা অধ্যক্ষ রফিকুল ইসলাম, সোনাবাড়িয়া আঞ্চলিক রিপোর্টার্স ক্লাবের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ম সম্পাদক সুজন মাহমুদ, কোষাধক্ষ্য মুহাম্মাদ নাজির, তারেক আজিজ, কার্যনির্বাহী সদস্য রাজু সহ আরো অনেক।

এ সময় উপস্থিত উপদেষ্টা রফিকুল ইসলাম বলেন, আমরা বৈষম্যহীন সমাজের পক্ষে কাজ করে যাচ্ছে এ ক্ষেত্রে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কাম্য।

এসময় কলারোয়া থানা নবাগত অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশে আপনাদের কাছে আমাদের কাম্য। আপনারা সাংবাদিক আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি সকলকে সাথে নিয়ে মাঠ পর্যায় থেকে কাজ করতে চাই। এজন্য তিনি সকল সাংবাদিকদের কাছে তার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।