ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঝিকরগাছা পৌর জামায়াতে উদ্যোগে বাজারে গণসংযোগ

ঝিকরগাছা পৌর জামায়াতে উদ্যোগে বাজারে গণসংযোগ

 ঝিকরগাছা পৌর জামায়াতে উদ্যোগে বাজারে গণসংযোগ

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পৌর জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে বাজারের এই আয়োজনে পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল হামিদের নেতৃত্বে এ সময় ঝিকরগাছা বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামের পরিচিতি, বই বিলি ও সদস্য ফরম পূরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর জামায়াতের টিম সদস্য মোঃ আব্দুল কাদের, মাওলানা শরিফুল ইসলাম, মোঃ শফিকুর রহমান, জামায়াত নেতা মঞ্জুরুল ইসলাম,কাজী আক্তার ফারুক, মোঃ আব্দুর রাজ্জাক, বিপুল হোসেন, মেহেদী হাসান, ইসমাইল হোসেন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।


 ঝিকরগাছায় তাফসিরুল কুরআন মাহফিল ও পাগড়ী প্রদান করেন মাওঃ গোলাম রব্বানী

ঝিকরগাছায় তাফসিরুল কুরআন মাহফিল ও পাগড়ী প্রদান করেন মাওঃ গোলাম রব্বানী

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের পায়রাডাঙ্গা আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কুরআন মাহফিল ও হাফিজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন মাহফিলে গাইবান্ধা থেকে আগত প্রধান আকর্ষণ বা বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন হযরত মাওলানা গোলাম রব্বানী।

পায়রাডাঙ্গা গ্রামবাসীর আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টার সময় আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদরাসা ময়দানের মাহফিলে অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আকবার হুসাইন।

স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালন আশফাকুজ্জামান খাঁন রনি। মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদরাসার আহবায়ক আসাদুল আমিন দোলন।

উল্লেখ্য, তাফসিরুল কুরআন মাহফিল ও হাফিজ ছাত্রদের পাগড়ী প্রদানের মাহফিলে প্রধান আকর্ষণ বা বক্তাকে দেখতে হাজার হাজার মানুষের ঢলে পায়রাডাঙ্গা গ্রাম কানায় কানায় ভরে থাকতে দেখা গেছে।