অভয়নগর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অভয়নগর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শীতার্তদের মাঝে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

 শীতার্তদের মাঝে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

আফজাল হোসেন চাঁদ :

শীতার্ত অসহায়, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল ৩টার সময় অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল হাই স্কুলের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগরের উপজেলা নির্বাহী অফিসার সালাউদ্দিন দিপু।

অনুষ্ঠানে প্রধান আলোচ্যক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাংবাদিক মো. সাইফুল ইসলাম। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের অভয়নগর উপজেলা শাখার সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস, এম নুরুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, নওয়াপাড়া সার ও খাদ্য শষ্য সমিতির সাধারন সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রেজাউল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাষ্টের খুলনা শাখার সভাপতি কামরান হাচান, সিনিয়র সহ সভাপতি, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, সমাজ কল্যান সম্পাদক মোশারফ হোসেন মুকুল, আল হেলান ইসলামি একাডেমির সভাপতি সেলিম রেজা, দপ্তর সম্পাদক এস এম আবিদ হাসান, ঝিকরগাছা উপজেলা কমিটির সদস্য সিরাজুল ইসলাম সহ আরও অনেকে।


 সাংবাদিক কন্যা তাসমীন জাহান’র শুভ জন্মদিন আজ

সাংবাদিক কন্যা তাসমীন জাহান’র শুভ জন্মদিন আজ

আফজাল হোসেন চাঁদ :

অভয়নগর উপজেলার পরিচিত মুখ ন্যায়পরায়ন কলম সৈনিক এ.বি.এম জীবন এর একমাত্র মেয়ে তাসমীন জাহান এর ৪র্থতম শুভ জন্মদিনে অনলাইন নিউজ পোটাল চাঁদনী বিডি ডট কম এর পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।

তাসমীন জাহান’র আজ শুভ জন্মদিনে রইলো অফুরন্ত ভালোবাসা। এসেছে জন্মদিন এক বছর পরে, দোয়া করি হৃদয় থেকে মন ভরে, সারা জীবন থেকো যেন হাসি মুখে, জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায়, এবার হাসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে।

তাসমীন জাহান’র শুভ জন্মদিনে, দোয়াকরি ক্ষনে ক্ষনে, খুশি আজ মনে মনে। আকাশ প্রাণে আজই, হাসি উজ্জল মুখ, তাসমীন জাহান’র হাসি দেখে, আমরা পাই যে খুঁজে সুখ। তোমার সব ইচ্ছেগুলো পূরণ হোক ভালোবাসার মহে। কোনো বাঁধা বিপত্তি যেন তোমায় স্পর্শ করতে না পারে এই কামনায় করি মামুনী।

আবারো জন্মদিনের শুভেচ্ছা।  শুভ জন্মদিন, শুভ জন্মদিন।


ঝিকরগাছার নির্বাচন : আ’লীগের বর্তমান ৩ ইউপি চেয়ারম্যান কাঁদে ও মনোনয়ন প্রাপ্ত ১১প্রার্থী হাসে

ঝিকরগাছার নির্বাচন : আ’লীগের বর্তমান ৩ ইউপি চেয়ারম্যান কাঁদে ও মনোনয়ন প্রাপ্ত ১১প্রার্থী হাসে


আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের গত ৯অক্টোবর মনোনয়নের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। যেখানে  দলীয় ভাবে পূর্বের ৩ ইউপি চেয়ারম্যান মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে কাঁদে আর অপরদিকে কেন্দ্রীয় ভাবে উপজেলার সাবেক ৬ ইউপি চেয়ারম্যান ও বর্তমানে নতুন ৫ সদস্যকে মনোনয়ন দেওয়ায় হেসে খেলে নির্বাচনে জয়ী হওয়ার জন্য মাঠে আছে। উপজেলার ১১টি ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় প্রতীকের বিরোধীতা করতে একাধিক বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আগামী ২০ অক্টোবর মনোনয়ন বাছাইয়ের পর বোঝা যাবে কে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপজেলার ১১ টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় ভাবে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন, ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বদরউদ্দিন বিল্টু, ৩নং শিমুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিউদ্দিন ও ৮নং নির্বাসখোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম। আর কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত মনোনয়ন পাওয়ার তালিকায় রয়েছেন, উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নে আমিনুর রহমান আমিন, ২ নং মাগুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ৩ নং শিমুলিয়া ইউনিয়নে মতিয়ার রহমান সরদার, ৪ নং গদখালীতে আশরাফ উদ্দিন, ৫ নং পানিসারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নওশের আলী, ৬ নং ঝিকরগাছা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমির হোসেন, ৭ নং নাভারন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী, ৮ নং নির্বাসখোলা ইউনিয়নে খাইরুজ্জামান, ৯ নং হাজিরবাগ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, ১০ নং শংকরপুর ইউনিয়নে গোবিন্দ চ্যাটার্জী ও ১১ নং বাঁকড়া ইউনিয়নের  বর্তমান চেয়ারম্যান নিছার আলী নৌকা প্রতীক পেয়েছেন। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ২০ অক্টোবর মনোনয়ন বাছাই, ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার ও ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কমিশন।

ঝিকরগাছায় সপ্তাহ ব্যাপী নকশী কাঁথা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন ইউএনও

ঝিকরগাছায় সপ্তাহ ব্যাপী নকশী কাঁথা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন ইউএনও

 

আফজাল হোসেন চাঁদ :

মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান এই স্লোগানকে সামনে রেখে, অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স (রাজস্ব খাত) এর আওতায় বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, যশোরের ঝিকরগাছায় সপ্তাহ ব্যাপী নকশী কাঁথা প্রশিক্ষণের ১ম পর্বের শুভ উদ্বোধন করলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুল হক।

ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার মোড়স্থ পেন ফাউন্ডেশনের কার্যালয়ে, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস, বিআরডিবি'র প্রকল্প অফিসার আনিছুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর দুলাল পদ দেবনাথ, সহকারী যুব উন্নয়ন অফিসার রেজাউল ইসলাম, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেডিডেন্ট্'স অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, মোঃ রহমত উল্লাহ, এসএম জাহাঙ্গীর, সাফওয়ান ইবনে ইমদাদ, স্বপ্নলোকের পাঠশালা'র ২য় ক্যাম্পাসের শিক্ষক বিথী খাতুন প্রমুখ। 

উল্লেখ্য, অনুষ্ঠান পরিশেষে পেন ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা ও হাইজিন কিটস বিতরণ করা হয়।

রক্তগুলো আগুন দানা  -হারুন অর রশিদ

রক্তগুলো আগুন দানা -হারুন অর রশিদ

 
রক্তগুলো আগুন দানা

                -হারুন অর রশিদ


ফু দিওনা আগুন বনে শর্ষে ভেবে

ফু দিওনা

শর্ষে ফুলের অবয়বে ক্ষেতের বুকে আগুন জ্বলে

ফু দিওনা।


দাউ দাউ দাউ জ্বলছে আগুন বুকের মাঝে

ফু দিওনা

বুকের মাঝে হৃদয় ভেবে ফু দিওনা

ওখানেও আগুন পাখি দিচ্ছে হাওয়া

ফু দিওনা।


কিশোর বুকে আগুন জ্বেলে ফু দিওনা

জ্বলবে পাড়া, জ্বলবে গ্রাম, জ্বলবে শহর

নদীর বুকে জ্বলবে আগুন, পুড়বে পাহাড়

ফু দিওনা।


পথের মাঝে আগুন স্রোত ফু দিওনা

মুখে মুখে ঘুরছে আগুন ফু দিওনা

নিঃশ্বাসেতে উড়ছে আগুন ফু দিওনা

জোয়ান ছেলের রক্ত দেখে ফু দিওনা।


ফুলকি ছাড়া রক্তগুলো আগুন দানা

জমাট বরফ শীতল ভেবে ফু দিওনা

ফু দিওনা 

.. .  ফু দিওনা 

... .......  ফু দিওনা।


প্রেমিক বুকের রক্তক্ষরণ ফু দিওনা

ভবঘুরের সূর্য পোড়া শান্ত মনে ফু দিওনা

চায়ের কাপের বেকার ঠোঁটে ফু দিওনা।


নগ্নপায়ে বেনীর স্রোত- সাপের ফনা

সবুজ-পান্না ঝকঝকে চোখ কাঁচের বারুদ

ফু দিওনা।


চৈত্রমাসে বাঁশের ঝাড়ে ভুল করোনা

পাতায় পাতায় লাগলে দোলা ফু দিওনা।